বাংলা হান্ট স্পোর্টস ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) খেতাব জয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে এই মরশুমের আইপিএল (IPL 2026)। টানা দ্বিতীয়বার আইপিএল জয়ের পথে আগ্রাসি ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে আরসিবির সবচেয়ে বড় অস্ত্র ছিল অভিজ্ঞ বোলিং লাইন আপ। গোটা মরশুম জুড়ে দুর্দান্ত বোলিং করে এই বিভাগকে নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ ভারতীয় তারকা ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।
ফাইনালেও জ্বলে উঠেছিলেন ভুবি:
গোটা টুর্নামেন্টে কৃপণ বোলিং করা ভুবনেশ্বর কুমার ফাইনালের মঞ্চেও ছিলেন অপ্রতিরোধ্য। ৪ ওভার বোলিং করে মাত্র ২৯ রান খরচ করে তুলে নিয়েছিলেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। তার বোলিং এর কারনে পরবর্তীতে আরসিবির ব্যাটারদের কাজটা সহজ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: ঠিক যেন বড়ো দাদা! IPL শেষ হতেই বৈভবকে ভারতীয় দলে সুযোগ পাওয়ার রাস্তা বলে দিলেন কোহলি
অল্পের জন্য পার্পল ক্যাপ জেতার সুযোগ হাতছাড়া করেছেন ভুবনেশ্বর কুমার। তার চেয়ে একটি ম্যাচ বেশি খেলে এক উইকেট বেশি নিয়ে সেই সম্মানটি অর্জন করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা কাগিসো রাবাডা। কিন্তু কৃপণ বোলিংয়ের দিক দিয়ে টুর্নামেন্টে তার থেকে এগিয়েই থাকবেন আমাদের ভুবি।

অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতে এবার ফের একবার ভারতীয় দলের সংক্ষিপ্ত ফরম্যাটের দরজা খুলে যেতে পারে ভুবনেশ্বর কুমারের জন্য। এইমুহূর্তে তারকা ক্রিকেটার বুমরা অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। ফলে ভারতীয় বোলিং কে টি টোয়েন্টি ফরমেটের নেতৃত্ব দেওয়ার জন্য একজন অভিজ্ঞ তারকার প্রয়োজন।
আরও পড়ুন: ধোনি বা রোহিত নন, এই ৩ ক্রিকেটার করেছেন IPL জয়ের হ্যাটট্রিক! তালিকায় ২ জন ভারতীয়
২০১২ সালে অভিষেক, তারপর ২০২২ সাল অবধি চুটিয়ে ভারতীয় জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলেছেন ভুবনেশ্বর। তার নামের পাশে রয়েছে ৯০ টি উইকেট। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশজনক পারফরম্যান্সের পর আর তার নাম বিবেচনা করে দেখেনি বিসিসিআই। কিন্তু এবার 36 বছর বয়সী এই পেশার ভারতীয় ক্রিকেট বোর্ডকে ভাবতে বাধ্য করছেন।












