বাংলাহান্ট ডেস্ক: ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য পোস্ট অফিসের (Post Office) জনপ্রিয় PPF-এ সময়মতো টাকা জমা না করলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন বিনিয়োগকারীরা। বিশেষ করে ৫ এপ্রিলের আগে বিনিয়োগ না করলে সুদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। নতুন অর্থবর্ষের শুরুতেই সঠিক সময়ে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে বড় অঙ্কের লাভ সম্ভব।
পোস্ট অফিসে (Post Office) বিনিয়োগকারীদের জন্য বড় খবর!
পিপিএফ একটি দীর্ঘমেয়াদী সরকারি সঞ্চয় প্রকল্প, যেখানে কর সুবিধা এবং নির্দিষ্ট সুদের হার পাওয়া যায়। এপ্রিল-জুন ২০২৬ ত্রৈমাসিকের জন্য এই স্কিমে সুদের হার নির্ধারিত হয়েছে ৭.১ শতাংশ। এই প্রকল্পে অর্জিত সুদ সম্পূর্ণ করমুক্ত হওয়ায় এটি মধ্যবিত্ত ও নিরাপদ বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
আরও পড়ুন: ৮০ শতাংশই সমকামী! পাকিস্তানের পুরুষদের প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি হেনা বালোচের, স্পষ্ট জানালেন…
বিশেষজ্ঞদের দাবি, যারা নতুন করে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান বা বিনিয়োগ বাড়াতে চান, তাদের উচিত ১ থেকে ৫ এপ্রিলের মধ্যে টাকা জমা করা। কারণ পিপিএফ-এর সুদ গণনা করা হয় প্রতি মাসের ৫ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত অ্যাকাউন্টে থাকা সর্বনিম্ন ব্যালেন্সের উপর ভিত্তি করে। ফলে মাসের শুরুতেই টাকা জমা দিলে পুরো মাসের সুদের সুবিধা পাওয়া যায়।
উদাহরণস্বরূপ, যদি কোনও বিনিয়োগকারী বছরে ১.৫ লক্ষ টাকা পিপিএফ-এ জমা করেন এবং ১ থেকে ৫ এপ্রিলের মধ্যে তা করেন, তাহলে তিনি পুরো বছরের সুদ পাবেন, যা ৭.১ শতাংশ হারে প্রায় ১০,৬৫০ টাকা। কিন্তু যদি ৬ এপ্রিল বা তার পরে বিনিয়োগ করেন, তাহলে সেই মাসের সুদ পাবেন না এবং মোট সুদের পরিমাণ কমে প্রায় ৯,৭৬৩ টাকায় দাঁড়াবে। অর্থাৎ, মাত্র একদিন দেরির কারণে প্রায় ৮৮৭ টাকার ক্ষতি হতে পারে।

আরও পড়ুন: হু হু করে বাড়ছে জ্বালানির দাম! খাদ্যদ্রব্যের খরচ আকাশছোঁয়া, চরম সঙ্কটে কাঙাল পাকিস্তান
দীর্ঘমেয়াদে এই ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতে পারে। যদি প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগ করা হয়, তাহলে ২২.৫ লক্ষ টাকার মোট বিনিয়োগ প্রায় ৪০.৬৮ লক্ষ টাকায় পরিণত হতে পারে। কিন্তু প্রতি বছর দেরিতে বিনিয়োগ করলে এই অঙ্ক কমে প্রায় ৩৭.৮০ লক্ষ টাকায় দাঁড়ায়। অর্থাৎ, সময়মতো বিনিয়োগ না করলে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, পোস্ট অফিসে (Post Office) পিপিএফ-এ সর্বোচ্চ লাভ পেতে হলে সময়ের গুরুত্ব অবশ্যই মাথায় রাখা জরুরি।












