মুখোশ খুলবে প্রযোজনা সংস্থার? রাহুলের মৃত্যুর এক সপ্তাহ পরে বিরাট আপডেট

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) অকালমৃত্যুতে শুরু হয়ে গিয়েছে আইনি লড়াই। আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে আগেই রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এরপর গতকাল রাতেই তালসারি থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। শুটিং চলাকালীন মৃত্যু হয় রাহুলের। সেই ঘটনায় শুটিং ইউনিটের কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ।

তালসারি থানায় অভিযোগ দায়ের রাহুল (Rahul Arunoday Banerjee) জায়া প্রিয়াঙ্কার

শনিবার রাত দুটো পর্যন্ত থানায় ছিলেন প্রিয়াঙ্কা। তাঁর সঙ্গে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, ইন্দ্রাশিস রায়, সৌরভ দাসের মতো তারকারা। শুপিং চলাকালীন নিরাপত্তা এবং পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা ছিল কিনা তা নিয়ে প্রয়োজন স্বচ্ছ তদন্ত, এমনটাই দাবি রাহুলের পরিবারের।

Big update on Rahul Arunoday Banerjee death case

কী বিষয়ে অভিযোগ: এ বিষয়ে বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দিব্যজ্যোতি দাস বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। শুটিং চলাকালীন কীভাবে এত বড় ঘটনা ঘটে গেল? বেশ কিছু ধোঁয়াশা রয়ে গিয়েছে এই ঘটনায়। সেই সমস্ত মিসিং লিঙ্ক জানতে চান প্রিয়াঙ্কা। আগেই জানা গিয়েছে তালসারি সমুদ্র সৈকতে অনুমতি ছাড়াই চলছিল সিরিয়ালের শুটিং। ঠিক কী কারণে বাঁচানো গেল না রাহুলকে (Rahul Arunoday Banerjee)? এমনই একাধিক প্রশ্নের জবাব চেয়ে তালসারি থানায় অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা।

 আরও পড়ুন : গরম পড়তে না পড়তেই রেকর্ড মূল্যবৃদ্ধি, একধাক্কায় চিকেনের দাম বাড়ল কলকাতায়

একজোট হয়েছে টলিপাড়া: রাহুলের মৃত্যু একজোট করে দিয়েছে টলিপাড়াকে। এই শোকের পরিস্থিতিতে প্রিয়াঙ্কার পাশে রয়েছে আর্টিস্ট ফোরাম। তাঁকে অভিভাবকের মতোই আগলাতে দেখা গিয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণাদের। রাহুলের মৃত্যুর নেপথ্যে সঠিক কারণটা সামনে আসুক, এটাই চান সকলে।

আরও পড়ুন : রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্কের পর তালসারি থানায় অভিযোগ দায়ের প্রিয়াঙ্কা সহ আর্টিস্ট ফোরামের

প্রসঙ্গত, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাহুল জলে নামার কিছুক্ষণের মধ্যে জলের গভীরতা বেড়ে যায়। হঠাৎ করে ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। নায়িকা শ্বেতা কোনোভাবে ফিরে এলেও তলিয়ে যান অভিনেতা। কিন্তু কখন উদ্ধার করা হয় রাহুলকে? সময় নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।