যুবসাথী পেমেন্ট নিয়ে বড় আপডেট! SMS পাওয়ার পর ঠিক কী করতে হবে জানুন

Published on:

Published on:

Yuvasathi Scheme Application Status Check
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে কিছুটা সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে যুবসাথী (Yuva Sathi) প্রকল্প। এই প্রকল্পে নির্দিষ্ট শর্ত পূরণ করা কর্মপ্রার্থীরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান, যাতে চাকরি খোঁজার সময় তাঁদের কিছুটা সুবিধা হয়। সম্প্রতি এই প্রকল্পে আবেদন করা অনেকের মোবাইলে একটি মেসেজ পৌঁছেছে। সেই মেসেজ দেখে অনেকেই মনে করছেন, খুব শিগগিরই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু বাস্তবে বিষয়টা একটু আলাদা। কেন এই মেসেজ পাঠানো হচ্ছে এবং ঠিক কখন অ্যাকাউন্টে টাকা আসতে পারে, এসব কিছু জানাতেই আজকের এই প্রতিবেদন।

যুব সাথী (Yuva Sathi) থেকে আসা মেসেজটা আসলে কীসের?

সরকারি সূত্রে জানা গিয়েছে, যুব সাথীতে (Yuva Sathi) আবেদন করার পর যে মেসেজটি অনেকের কাছে এসেছে সেটি আসলে একটি স্বাগত বার্তা বা রিসিভ কপি। অর্থাৎ আপনার আবেদনটি সরকারি পোর্টালে ঠিকভাবে জমা পড়েছে এই তথ্যটাই এতে জানানো হয়। তাই এই মেসেজ পেলেই টাকা পাওয়া নিশ্চিত হয়ে গেল বলে ধরে নেওয়া ঠিক নয়। যখন সত্যিই আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, তখন সরাসরি সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে একটি নিশ্চিতকরণ মেসেজ আসবে।

ভেরিফিকেশন শেষ হলে তবেই টাকা

ফর্ম জমা দেওয়ার পর প্রথমে আবেদনকারীর দেওয়া সব নথি ভালো করে যাচাই করা হয়। এ বছর প্রচুর ভুয়ো আবেদন জমা পড়ার অভিযোগ থাকায় এই যাচাই প্রক্রিয়া আরও কড়া করা হয়েছে। যাদের নথি ঠিক পাওয়া যায়, তাদের নামের তালিকা ট্রেজারিতে পাঠানো হয়। সেখানে আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য মিলিয়ে দেখা হয়। সব তথ্য ঠিক থাকলে তখন পেমেন্টের প্রক্রিয়া শুরু হয়। এই সময় আবেদনকারীর মোবাইলে একটি ‘Claim’ মেসেজ পাঠানো হয়। সাধারণত সেই মেসেজ পাওয়ার প্রায় দু’দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে।

কেন অনেকের আবেদন বাতিল হতে পারে?

অনেক সময় প্রাথমিক মেসেজ পেলেও পরে আবেদন বাতিল হয়ে যেতে পারে। কয়েকটি কারণে এমনটা হতে পারে বলে জানা গেছে। কারণগুলি হল –

  • বয়সের নিয়ম: আবেদনকারীর বয়স যদি ২১ বছরের কম হয়, তাহলে সেই আবেদন গ্রহণ করা হয় না।
  • নথিতে ভুল: জমা দেওয়া নথিতে যদি কোনও ভুল বা তথ্যের অমিল ধরা পড়ে, তাহলে আবেদনটি ট্রেজারি পর্যন্ত পৌঁছায় না।
  • ব্যাঙ্ক তথ্যের ভুল: ট্রেজারিতে ডেটা এন্ট্রির সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা অন্য তথ্য ভুল থাকলে পেমেন্ট ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে।

Yuva Sathi money will be deposited into accounts within a few hours as per the CM

আরও পড়ুনঃ

অনলাইন ও অফলাইন আবেদনের পার্থক্য

যুব সাথীর (Yuva Sathi) জন্য যারা অনলাইনে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে সাধারণত টাকা পাওয়ার প্রক্রিয়া সহজ হয়। কারণ আবেদনকারীর দেওয়া তথ্য সরাসরি সিস্টেমে থাকে এবং সেখান থেকেই ডিবিটি বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো যায়। অন্যদিকে, অফলাইন ফর্মের ক্ষেত্রে সরকারি কর্মীদের আবেদনকারীর দেওয়া তথ্য আবার সিস্টেমে টাইপ করতে হয়। এই ম্যানুয়াল কাজের সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণে অনেক সময় অফলাইনে আবেদন করা প্রার্থীদের পেমেন্টে দেরি হয় বা টাকা আটকে যাওয়ার ঘটনাও দেখা যায়। তাই মেসেজ পাওয়ার পরই টাকা আসবে এমনটা ধরে নেওয়ার আগে আবেদন যাচাই ও পেমেন্ট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।