বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে বাংলার বিগ বস বেশ জমজমাট হয়ে উঠেছে (Bigg Boss)। অনুষ্ঠানে প্রথম সপ্তাহে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভরত কল। তারপর থেকেই নিজের দায়িত্ব পালন করার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করে গিয়েছিলেন তিনি। কিন্তু তার বেশ কিছু শব্দচয়ন নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছিল। এর ফলে নিজের ভাষার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন অভিনেতা।
জয়শ্রীর পর ভরতের পাশে প্রাক্তন স্ত্রী অনুশ্রীও (Bigg Boss)
তবে এত সমস্যার মাঝে কখনো ভেঙে পড়তে দেখা যায়নি ভরত কলকে। কিন্তু প্রথম সপ্তাহ অনিন্দ্যকে বাদ দেওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েন ক্যাপ্টেন। তিনি নিজেই স্বীকার করে নেন যে তিনি একজন ব্যর্থ ক্যাপ্টেন। পাশাপাশি তিনি নিজের কাজ ঠিক করে করতে পারেননি তাই অনিন্দ্যকে বিগ বসের (Bigg Boss) বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে বলে মনে করেন নিজেকে।

আরও পড়ুন: উৎসবের মরসুমে রেলে সুখবর! মেয়াদ বাড়ল ২ জোড়া ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের
তবে অনিন্দ্য বাদ পড়ার পর যেভাবে ভরত কলকে ভেঙে পড়তে দেখা গিয়েছে, তা দেখে প্রাক্তন শ্রেণীর পাশে দাঁড়ানো সিদ্ধান্ত নেন অভিনেত্রী অনুশ্রী দাস। সমাজ মাধ্যমে প্রাক্তন স্বামীর উদ্দেশ্যে তিনি লেখেন,” ভরতের জন্য খুব খারাপ লাগছে। আমি জানি খুব ইমোশনাল তুমি। ক্যাপ্টেন ভরত তোমার অনেক শুভকামনা। ঈশ্বর তোমার মঙ্গল করুক”।

প্রসঙ্গত অনুশ্রী শুধু নয়, স্বামীর পাশে সব সময় দাঁড়িয়েছেন বর্তমান স্ত্রী তথা অভিনেত্রী জয়শ্রী। বিগ বস বাংলা শুরু হওয়ার পর থেকে একের পর এক ভিডিও পোস্ট করছেন তিনি। পাশাপাশি ভরত যে কত ভালো একজন মানুষ এবং একজন সুদক্ষ ক্যাপ্টেন সে বিষয়ে বারবার কথা বলে এসেছেন জয়শ্রী।
প্রসঙ্গত অনিন্দ্য বাদ হয়ে যাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে একটি অসন্তোষ তৈরি হয়েছে। প্রথম সপ্তাহে এভাবে কাউকে বাদ দিয়ে দেওয়া উচিত নয় বলে দর্শকেরা মনে করছেন। তবে ইতিমধ্যে এন্ট্রি নিয়েছেন নতুন সদস্য। আপাতত দেখার এই খেলা ঠিক কোন দিকে যায় সেই দিকে (Bigg Boss)।













