বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের ভোট উৎসবের (West Bengal Assembly Election) আজই চূড়ান্ত দিন। ৪ ঠা মে প্রকাশিত হচ্ছে ভোটের ফলাফল। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা। সকাল থেকেই উত্তেজনা চরমে। আজই নির্ধারিত হবে বাংলার মসনদে কে বসবেন। প্রত্যাবর্তন হবে নাকি পরিবর্তন। তবে সকাল থেকে গণনায় দেখা যাচ্ছে, বেশ কয়েকজন বিজেপি প্রার্থী ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন।
নির্বাচনী ভোট (West Bengal Assembly Election) গণনায় এগিয়ে একাধিক বিজেপি প্রার্থী
জগন্নাথ চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছেন সিউড়ি কেন্দ্রে। ২০০০ ভোটে এগিয়ে পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। পানিহাটি কেন্দ্রটি এবারের নির্বাচনে অন্যতম হেভিওয়েট কেন্দ্র ছিল। আরজিকরের পৈশাচিক ঘটনায় মৃত মেয়ের জন্য বিচার চাইতে এবার বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন অভয়ার মা। তাঁর হয়ে প্রচারে এসেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির রত্না দেবনাথ।

কোন কেন্দ্রে কে এগিয়ে: ৬০০০ ভোটে এগিয়ে রয়েছেন আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পাল। হাওড়ার শিবপুরে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। বিজেপির (West Bengal Assembly Election) অন্যতম হেভিওয়েট প্রার্থী তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, গণনায় এগিয়ে রয়েছেন রুদ্রনীল।
আরও পড়ুন : সোমে আবহাওয়ার বড় ‘গেম’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা, আজকের আপডেট
এগিয়ে তারকা প্রার্থীরা: এবার কেন্দ্র পরিবর্তন হয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের। শ্যামপুর থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন হিরণ। খবর অনুযায়ী, বরানগরে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। খড়গপুর সদরে এগিয়ে বিজেপির দিলীপ ঘোষ।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট মমতার, কী লিখেছেন মুখ্যমন্ত্রী?
সকাল থেকেই চলছে হাড্ডাহাড্ডি টক্কর। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে নম্বর। কেউ এগিয়ে যাচ্ছে, কেউ আবার পিছিয়ে পড়ছে। (এই প্রতিবেদন লেখার সময় পাওয়া খবর অনুযায়ী দেওয়া হয়েছে সমস্ত তথ্য)।













