অন্নপূর্ণার টাকা পাইয়ে দেওয়ার নামেও তোলাবাজি? প্রকাশ্য সভা থেকে কড়া হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর

Published on:

Published on:

BJP Minister Sumana Sarkar warns extorting about Annapurna Yojana

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সাধারণ মানুষের মধ্যে নতুন সরকারের প্রতি প্রত্যাশা অনেকটাই বেড়েছে। বিশেষ করে অন্নপূর্ণার (Annapurna Yojana)টাকা পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়ের মতো পুরনো অভিযোগ থেকে মুক্তি চাইছেন বহু মানুষ। নতুন সরকারের আমলেও যদি একই ধরনের ঘটনা যাতে না হয়,তাই নিয়ে কড়া অবস্থান নিতে শুরু করেছেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। এবার বেআইনি অর্থ আদায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার (Sumana Sarkar)।

অন্নপূর্ণার (Annapurna Yojana) টাকা পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির বিরুদ্ধে সরব প্রতিমন্ত্রী সুমনা

সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতির প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেন সুমনা সরকার। তাঁর বক্তব্যে উঠে আসে, বিধানসভা কেন্দ্রের কোনও নেতা কতটা প্রভাবশালী, তা বিচার করে ব্যবস্থা নেওয়া হবে না। দলের সঙ্গে যুক্ত থাকলেই কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না বলেও বুঝিয়ে দিয়েছেন তিনি। দুর্নীতির অভিযোগ সামনে এলে প্রয়োজনে নিজে নেমে লড়াই করার কথাও জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

BJP Minister Sumana Sarkar warns extorting about Annapurna Yojana

তাঁর কথায়, “দুর্নীতির সঙ্গে জিরো টলারেন্স। কোনও দুর্নীতি করা যাবে না। যে যত বড় মাপের বলাগড় বিধানসভা কেন্দ্রের নেতা হোন না কেন, কোনও দুর্নীতি আমি করতে দেব না। দুর্নীতি বন্ধ করতে গেলে যতদূর আমাকে নামতে হয়, আমি ততদূর নেমে লড়াই করব।” শুধু নেতাদের দুর্নীতিই নয়, স্থানীয় স্তরে ভয় দেখিয়ে অর্থ আদায় কিংবা প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার প্রবণতাও যে বরদাস্ত করা হবে না, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। বাড়ি তৈরির প্রকল্প, অন্নপূর্ণা যোজনার সুবিধা কিংবা জমি কেনাবেচার মতো বিষয়কে সামনে রেখে কেউ টাকা চাইলে সরাসরি তাঁর কাছে অভিযোগ পৌঁছে দেওয়ার কথা বলেছেন মন্ত্রী।

আরও পড়ুন : ASEAN-এও পৌঁছে যাবে UPI! ডিজিটাল লেনদেনকে সহজ করতে বড় পদক্ষেপ ভারতের

ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের বিরুদ্ধেও একইভাবে সরব হয়েছেন তিনি। প্রয়োজনে গ্রামে গ্রামে গিয়ে মাইকে প্রচার করার কথাও জানিয়েছেন। প্রতিমন্ত্রী সুমনা বলেন, “কেউ তোলাবাজি করবে, কেউ দাদাগিরি করবে, কেউ মস্তানি করবে, তা আমি মেনে নেব না। প্রয়োজনে আমি প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে যাব। মাইক নিয়ে বলে আসব যে কোনও নেতা, সে যেই হোক, যদি আমার নাম করে বা কোনওরকম পার্টির নাম করে যদি আপনাদের কাছে টাকা চায়, যদি বলে যে আপনার ঘরটা আমি করে দেব, আমাকে টাকা দিন বা আপনি জমি কিনেছেন আমাকে টাকা দিতে হবে, অন্নপূর্ণা পাইয়ে দেব টাকা দিতে হবে, আমাকে সরাসরি জানাবেন। যত বড় মাপের নেতা হোক না কেন। ব্যবসাদারদের বলবে তোলা দিতে হবে, তা আমি মানব না।”