সরকারি বাসে এবার ‘বডি ক্যাম’! মহিলাদের হেনস্থা রুখতে বড় পদক্ষেপ পরিবহণ দফতরের

Published on:

Published on:

Body Cameras for Government Bus Conductors
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি বাসে (Government Bus) মহিলাদের হেনস্থা নিয়ে একাধিক অভিযোগ আসছিল। কন্ডাক্টরদের খারাপ ব্যবহার, স্টপেজে বাস না দাঁড়ানো, মহিলা যাত্রীদের না তোলার অভিযোগও রয়েছে। এবার এই সমস্যা কমাতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর।

Government Bus : কন্ডাক্টরের গায়ে থাকবে বডি ক্যাম

পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, বডি ক্যামেরার টেন্ডার হয়ে গিয়েছে। চলতি মাসের মধ্যেই কন্ডাক্টরদের ক্যামেরা দেওয়া হবে। ক্যামেরাগুলি কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে। ফলে বাসে (Government Bus) কোনও সমস্যা হলে দ্রুত তা জানা যাবে। কিছু মহিলা যাত্রী অভিযোগ করেছেন, কন্ডাক্টররা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আবার অনেক সময় স্টপেজে বাস দাঁড়ায় না বলেও অভিযোগ এসেছে। এই ধরনের অভিযোগ যাতে কমে, সেই জন্যই বডি ক্যামেরা চালুর সিদ্ধান্ত বলে জানিয়েছেন মন্ত্রী। বাসে আধার কার্ড সঙ্গে না থাকলেও কিছু মহিলা যাত্রী সমস্যায় পড়ছেন। তাই মোবাইলে আধার কার্ডের তথ্য রাখার পরামর্শ দিয়েছেন পরিবহণমন্ত্রী।

দূরপাল্লার সরকারি বাস (Government Bus) নিয়েও কথা বলেছেন তিনি। মন্ত্রীর দাবি, অনেক মহিলা টিকিট বুক করেও শেষ পর্যন্ত বাসে উঠছেন না। ফলে অনেক সময় প্রায় খালি বাস চলতে হচ্ছে। এতে সরকারের ক্ষতি হচ্ছে। তাই যাঁরা যাবেন না, তাঁরা যেন অকারণে টিকিট বুক না করেন, সেই আবেদন জানিয়েছেন তিনি।

রাজ্যে আসছে আরও ১০০০ বাস

অন্যদিকে সরকারি বাসের পরিষেবা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপুজোর মধ্যেই রাজ্যে নতুন এসি বাস নামানোর পরিকল্পনা রয়েছে। আগামী মার্চের মধ্যে প্রায় ১,০০০টি নতুন বাস রাস্তায় নামানোর লক্ষ্য নেওয়া হয়েছে। দূরপাল্লার বাসও বাড়ানো হবে। পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা, মহারাষ্ট্র, বিহার ও সিকিমে বাস চালানোর জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে চুক্তি করা হচ্ছে। এই চুক্তির পর পশ্চিমবঙ্গের বাস ওই রাজ্যগুলিতে চলবে। বাসগুলিতে পশ্চিমবঙ্গের নামও থাকবে।

বাসে (Government Bus) কোনও সমস্যা হলে অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর চালু হয়েছে। NBSTC-এর জন্য ৯০৪৬২২৯০২৫, SBSTC-এর জন্য ৭৬৯৯৯৯৩৯৩০। CTC ও EBSTC-এর জন্য ৮৬৯৭৭৩৩৩৯২ এবং ৮৬৯৭৭৩৩৩৯১ নম্বরে ফোন করা যাবে।

Without Pink Card will free bus service stop from September

আরও পড়ুনঃ অষ্টম বেতন কমিশনে ২৯ লক্ষ টাকা বেশি পাবেন সরকারি কর্মীরা! কীভাবে, দেখে নিন হিসেব

বেকার যুবকদের কম খরচে বাস (Government Bus) পারমিট এবং অটো-টোটো চালুর সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবহণ ক্ষেত্রে প্রায় ৪.৩৫ কোটি টাকার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ওলা-উবেরের মতো অ্যাপ-ক্যাবকে কমার্শিয়াল নম্বর প্লেট করতে হবে। এর জন্য এক মাস সময় দেওয়া হচ্ছে। এ নিয়ে সংস্থাগুলির সঙ্গে বৈঠকও হয়েছে।