ব্রাজিল জেতার পর আরও খুশির খবর পেলেন ভক্তরা, মাঠে ফিরছেন নেইমার! ৯০ মিনিট কি খেলবেন?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপের (FIFA World Cup 2026) শুরুটা একেবারেই ভালো হয়নি নেইমার (Neymar) হীন ব্রাজিলের (Brazil)। মরক্কোর বিরুদ্ধে ভিনিসিয়স জুনিয়রের (Vinicius Junior) গোলে ভর করে পিছিয়ে পড়েও কোনওক্রমে হার বাজিয়েছিল তারা। কিন্তু গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুর্বল হাইতির বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে ৩-০ ফলে ম্যাচ জিতলো সাম্বা ব্রিগেড।

প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করার পর ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি বলেছিলেন যে বেশ কিছু জায়গায় চিন্তাভাবনার বদল করতে হবে তাদের। দ্বিতীয় ম্যাচে সেই বদলগুলি চোখে পড়েছে ব্রাজিল ভক্তদের। আর ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে ব্রাজিল ভক্তদের খুশি দ্বিগুণ করে দিয়ে তিনি জানেন যে পরের ম্যাচেই মাঠে ফিরবেন নেইমার। আপাতত ব্রাজিলের আক্রমণ ভাগকে একা নেতৃত্ব দিচ্ছিলেন ভিনিসিয়স। নেইমার ফিরলে তাদের দুজনের যুগলবন্দী যে প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ তৈরি করবে, তা বলাই বাহুল্য।

ব্রাজিল কোচ জানিয়েছেন যে রবিবার একা একাই অনুশীলন করবেন নেইমার। তার চোট ধীরে ধীরে সেরে উঠছে। সোমবার থেকে দলের সাথে পুরোদমে অনুশীলন শুরু করতে তিনি প্রস্তুত থাকবেন। তবে নেইমার কি পুরো ৯০ মিনিট মাঠে থাকার মতো অবস্থায় আছেন? এই বিষয়ে অবশ্য কোনও নির্দিষ্ট মন্তব্য করেননি কার্লো।

আরও পড়ুন: দুরন্ত ভিনিসিয়স, ছন্দে ফিরলো ব্রাজিল! নেইমারকে ছাড়াই হাইতিকে উড়িয়ে ভক্তদের স্বস্তি দিলো সাম্বা ব্রিগেড

তবে ব্রাজিলিয়ান দলের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে হয়তো পুরো ৯০ মিনিট মাঠে থাকবে না নেইমার। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগে তাকে কিছুটা ম্যাচ প্র্যাকটিস দিয়ে নিতে চাইছেন ব্রাজিল কোচ। রাউন্ড অফ ৩২ থেকে পুরোপুরি তরতাজা নেইমার দলের পরিকল্পনার অংশ হয়ে উঠবেন।

আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীন ভয়াবহ দুঃসংবাদ পেলেন লিও মেসি! আর্জেন্টিনার হয়ে কি মাঠে নামবেন?

এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে নেইমার কি আগের মতো উইং থেকেই খেলবেন? নাকি এবারের ব্রাজিলিয়ান দলে বিশ্বমানের মিডফিল্ডারের অভাব পূরণ করতে মাঝমাঠ থেকে খেলা পরিচালনা করবেন? সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী বিশ্বকাপের শুরুর আগে নেইমারকে মাঝমাঠ থেকেই খেলা পরিচালনা করানোর কথা ভেবেছিলেন আনসেলোত্তি। কিন্তু রাফিনহার চোট লাগায় ডানপ্রান্তে অপশনের অভাবে ভুগবে ব্রাজিল। সেক্ষেত্রে ভিনিসিয়স জুনিয়রকে ডান প্রান্তে এবং নেইমারকে বাঁ প্রান্তে রেখে দলের আক্রমণভাগ সাজাবেন ব্রাজিল কোচ।