১২ মাসের রিচার্জে অতিরিক্ত এক মাস ফ্রি! বিএসএনএলের আকর্ষণীয় অফার

Published on:

Published on:

BSNL is offering 13 months of benefits for the price of one year

বাংলা হান্ট ডেস্ক: এরকম বাজেরে গ্রাউন্ড দের টানতে নতুন নতুন অফার নিয়ে আসছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি। এবার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার লিমিটেড অর্থাৎ বিএসএনএল (BSNL)। সংস্কার নতুন অফারে ১২ মাসের পরিষেবার টাকা দিলে একসঙ্গে পাওয়া যাবে ১৩ মাসের ব্রডব্যান্ড পরিষেবা।

এক বছরের টাকায় ১৩ মাসের সুবিধা দিচ্ছে বিএসএনএল (BSNL)

অর্থাৎ কোন অতিরিক্ত মাসিক খরচ ছাড়াই মিলবে এক মাসে বাড়তি সুবিধা। বিএসএনএলের ((BSNL) এই অফারটি মূলত ৭৯৯ টাকার মাসিক ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে দাওয়া হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বার্ষিক সাবস্ক্রিপশন এর জন্য একসঙ্গে ১২ মাসের টাকা জমা দিলে গ্রাহকেরা মোট ১৩ মাস পরিষেবা পাবেন।

জিএসটি সহ ১২ মাসের জন্য দিতে হবে ৯৫৮৮ টাকা। তবে চূড়ান্ত বিলের সঙ্গে প্রযোজ্য কর ও অন্যান্য অতিরিক্ত খরচ যুক্ত হতে পারে। এই প্ল্যানে গ্রাহকরা সর্বোচ্চ ১৫০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়াও প্রতিমাসে ৪০০ জিবি পর্যন্ত ডাটা ব্যবহার করা যাবে নির্ধারিত গতিতে।

BSNL is offering 13 months of benefits for the price of one year

আরও পড়ুন: ১১ নভেম্বর ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করছেন? ছুটি থাকবে কি পশ্চিমবঙ্গেও, জেনে নিন বিস্তারিত

বেটা সীমা অতিক্রম করলে ইন্টারনেট পরিষেবা বন্ধ হবে না। সেখানে কমে দশ এমবিপিএস হয়ে যাবে। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড লোকাল ও এসটিভি ভয়েস কলের সুবিধা। পাশাপাশি বিনোদনের জন্য মিলবে ২৫ এর বেশি ওটিপি অ্যাপ ব্যবহারের সুযোগ।

বিএসএনএলের বি আই টি ভি অ্যাপের মাধ্যমে এই পরিষেবা গুলি পাওয়া যাবে। এর ফলে একই প্লেনে ইন্টারনেট আর পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজ সহ বিনোদনমূলক অনুষ্ঠান দেখার সুযোগ থাকছে। তারই সঙ্গে বিএসএনএলের বার্ষিক সাবস্ক্রিবশন এর অফার নিতে আগ্রহী সংস্থার একাধিক সরকারি ওয়েবসাইট বা সেলফ কেয়ার পোর্টালে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

পাশাপাশি নিকটবর্তী বিএসএনএল গ্রাহক পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করে এই প্ল্যান সম্পর্কে তথ্য পাওয়া যাবে। দীর্ঘমেয়াদী ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে আরও বেশ কিছু অগ্রিম পেমেন্টের সুবিধা রয়েছে। এর জন্য আপনাকে নির্দিষ্ট শর্তে, ২৪ মাসের টাকা দিয়ে ২৭ মাস এবং ৩৬ মাসের টাকা দিয়ে ৪০ মাস পর্যন্ত পরিষেবা পাওয়ার বিকল্প রয়েছে (BSNL)।