৯০,০০০ কোটি টাকা বৃদ্ধি পেল বুলেট ট্রেন প্রকল্পের ব্যয়! কীভাবে হবে খরচের জোগান?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলছে মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পের কাজ। বহু প্রতীক্ষিত এই প্রকল্পের বিষয়ে নিত্যনতুন আপডেট সামনে আসে। তবে, এবার জানা গিয়েছে যে এই প্রকল্পের ক্ষেত্রে আনুমানিক ৮৩ শতাংশ অতিরিক্ত ব্যয় ঘটেছে। যেটি মেটাতে ভারতীয় রেল গ্রস বাজেটরি সাপোর্ট ব্যবহার করার পরিকল্পনা করেছে। জানিয়ে রাখি যে, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প নির্মাণের ব্যয় আনুমানিক ১.০৮ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ১.৯৮ লক্ষ কোটি (২১.৫ বিলিয়ন ডলার) টাকা হয়েছে। মূলত জমি অধিগ্রহণে দীর্ঘ বিলম্বের কারণেই এই ব্যয় বিপুল বৃদ্ধি পেয়েছে। তবে রেলের উচ্চ আধিকারিকরা জানিয়েছেন, অতিরিক্ত ব্যয় কমাতে তাঁরা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (JICA) বা অন্য কোনও মাল্টিল্যাটারাল ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে অতিরিক্ত ঋণ নেওয়ার কথা বিবেচনা করছেন না।

বৃদ্ধি পেয়েছে বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পের ব্যয়:

গ্রস বাজেটরি সাপোর্ট ব্যবহার করা হবে: একজন উচ্চ আধিকারিক ET-কে জানিয়েছেন যে, মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড রেল (MAHSR) করিডোরের জন্য আর কোনও বহিরাগত ফান্ডিংয়ের প্রয়োজন হবে না। জমি অধিগ্রহণে বিলম্বের কারণে ৮৩ শতাংশ ব্যয় বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে গ্রস বাজেটরি সাপোর্ট ব্যবহার করা হবে এবং ঋণের জন্য JICA-র সঙ্গে যোগাযোগ করার সম্ভাবনা কম। ২০২৭ অর্থবর্ষের বাজেটে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনের জন্য ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা এই বছরের ১৫,৫০০ কোটি টাকার মূলধন ব্যয় GBS থেকে কম। এটি হল স্পেশাল পার্পস ভেহিক্যাল (SPV)। যা দেশে বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। MAHSR করিডোর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে।

Bullet train project cost increased by Rs 90,000 crore.

কী পরিকল্পনা: এমতাবস্থায়, রেল অর্থ মন্ত্রকের কাছ থেকে অতিরিক্ত তহবিল চাওয়ার পরিকল্পনা করছে। ২০১৭ সাল থেকে প্রকল্পটির জন্য JICA ৫৯,৩৯৬ কোটি টাকার সফট লোন প্রদান করেছে। ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেল প্রকল্পটি জাপানি সহযোগিতা এবং ফান্ডিংয়ে নির্মিত হচ্ছে। করিডোরের স্টেশনগুলির মধ্যে আটটির ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। গত নভেম্বরে, কেন্দ্র ২০২৭ সালের মধ্যে বুলেট ট্রেন প্রকল্পের ১০০ কিলোমিটার অংশ চালানোর পরিকল্পনা ঘোষণা করেছিল।

আরও পড়ুন: চিন পাবে বড় ঝটকা! ভারতের এই রাজ্যের খনিজ দিয়ে তৈরি হবে যুদ্ধবিমান-ড্রোন! সাহায্য করবে জাপান

৭ টি নতুন বুলেট ট্রেন করিডোরের ঘোষণা: উল্লেখ্য যে, MAHSR ছাড়াও, কেন্দ্র প্রায় ৪,০০০ কিলোমিটার বিস্তৃত ৭ টি নতুন বুলেট ট্রেন করিডোরের ঘোষণা করেছে। যেখানে প্রায় ১৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগের আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ICC র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন! ২৫ জন খেলোয়াড়কে পেছনে ফেললেন সঞ্জু স্যামসন, কোথায় দাঁড়িয়ে অভিষেক?

২০২৭ অর্থবর্ষের বাজেটে ঘোষিত এই প্রস্তাবিত করিডোরগুলির মধ্যে রয়েছে মুম্বাই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ি।