বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা ভোটের পর ছাব্বিশের বিধানসভা ভোটেও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ভবানীপুরের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তিনি। সেই মামলায় লিখিত জবাব দিতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই জন্য তাঁকে বৃহস্পতিবার অবধি সময় দিয়েছে আদালত।
মুখ্যমন্ত্রীকে বৃহস্পতিবার অবধি সময় হাইকোর্টের | (Calcutta High Court)
ভবানীপুরের ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগের প্রেক্ষিতে লিখিত বক্তব্য জানাতেন চেয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। সেই জন্য তাঁকে আগামী বৃহস্পতিবার অবধি সময় দিয়েছেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।
আরও পড়ুনঃ আপনার এলাকায় কোথায় কোথায় বসবে সেবা সেতু ক্যাম্প? বাড়ি বসে সহজেই জানুন
যদিও এই প্রথম নয়। এর আগে গত অগাস্ট মাসের শুনানিতেও শুভেন্দুর আইনজীবী জয়দীপ কর জবাব দেওয়ার জন্য হাইকোর্টের কাছে সময় প্রার্থনা করেছিলেন। সেই সময় তিন সপ্তাহ সময় দেওয়া হয়। এবার বৃহস্পতিবার অবধি সময় দিল আদালত।
এদিকে ভবানীপুরের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইলেকশন পিটিশন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ, ভোট সহ গণনায় কারচুপি করে শুভেন্দু জয়ী হয়েছেন। আগেই এই মামলায় সিসিটিভি ফুটেজ, ইভিএম সহ ভোট সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
আজকের শুনানিতে কল্যাণ উপস্থিত ছিলেন না। মমতার আইনজীবী হিসেবে হাইকোর্টে হাজির হয়েছিলেন কল্যাণের ছেলে শীর্ষণ্য। সেই শুনানি শেষেই মুখ্যমন্ত্রীকে লিখিত জবাব দেওয়ার জন্য আগামী বৃহস্পতিবারের ডেডলাইন বেঁধে দেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত।

ছাব্বিশের বিধানসভা ভোটে ভবানীপুরে ১৫ হাজারের বেশি ভোটে শুভেন্দুর কাছে পরাজিত হন মমতা। এরপরেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে ইলেকশন পিটিশন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার সেই মামলাতেই মুখ্যমন্ত্রীকে লিখিত বক্তব্য জানানোর জন্য বৃহস্পতিবার অবধি সময় দিল আদালত।













