Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - ৩ অ্যাকাউন্টের পর আরও ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’, ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

৩ অ্যাকাউন্টের পর আরও ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’, ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

Debapriya

Published on: August 12, 2026

Debapriya

Published on: August 12, 2026

Calcutta High Court Hears Fresh Plea Over Freeze on 4 More TMC Accounts
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হওয়া নিয়ে আইনি লড়াই আরও বড় আকার নিচ্ছে। আগে ইডি দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করেছিল। সেই মামলার রেশ কাটতে না কাটতেই এবার আরও চারটি অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলার ভিত্তিতে এই পদক্ষেপ করা হলেও ওই অ্যাকাউন্টগুলির সঙ্গে কোনও বেআইনি লেনদেনের প্রমাণ নেই। তাই প্রয়োজনীয় খরচ চালানোর অনুমতি চেয়ে ফের কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল।

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) নতুন মামলা

আরও চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) নতুন মামলা করেছে কালীঘাট তৃণমূল। দলের দাবি, সাইবার অপরাধ সংক্রান্ত একটি এফআইআরের ভিত্তিতে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওই অ্যাকাউন্টগুলিতে লেনদেন বন্ধ করা হয়েছে। তবে সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কোনও বেআইনি লেনদেন হয়েছে, এমন কোনও প্রমাণ নেই।

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা। মঙ্গলবার আদালতে তৃণমূলের আইনজীবী আবেদন করে জানান, বন্ধ থাকা অ্যাকাউন্টগুলি থেকে অন্তত প্রয়োজনীয় খরচের জন্য টাকা তোলার অনুমতি দেওয়া হোক। প্রয়োজনে এই কাজের তদারকির জন্য বিশেষ অফিসারও নিয়োগ করা যেতে পারে বলেও প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে ইডি তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করেছিল। ওই তিনটি অ্যাকাউন্টে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। সেই টাকা থেকে দৈনন্দিন সাংগঠনিক খরচ চালানোর অনুমতি চেয়ে হাই কোর্টে (Calcutta High Court) মামলা করা হয়েছিল। মঙ্গলবার সেই মামলাতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয় সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের আগের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করে শীর্ষ আদালত। আদালত জানায়, হাই কোর্ট যে ব্যবস্থা করেছে তা ভারসাম্যপূর্ণ। ফলে তৃণমূল প্রয়োজনীয় খরচের জন্য ওই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তুলতে পারবে, তবে তার হিসাব হাই কোর্ট নিযুক্ত বিশেষ অফিসারকে দিতে হবে। খরচ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তও ওই বিশেষ অফিসারই নেবেন।

Calcutta High Court Swears In 8 New Judges Within Hours of Presidential Approval

আরও পড়ুনঃ কলকাতাবাসীদের জন্য স্বস্তির খবর, চালু হল জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু, দেখুন লাস্ট ডেট

সুপ্রিম কোর্টে এই স্বস্তি পাওয়ার পরই আরও চারটি অ্যাকাউন্টে লেনদেন বন্ধের অভিযোগ তুলে নতুন করে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। এখন বুধবারের শুনানির দিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Stories

View All
For the first time in 2 years, retail inflation rate has crossed the 6 percent mark.

মাথায় হাত আমজনতার! ২ বছরে এই প্রথম দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার পেরোল ৬ শতাংশের গণ্ডি

Contractual Doctor Recruitment in West Bengal says health minister sharadwat mukherjee

চিকিৎসকহীন সরকারি হাসপাতাল! ২০০০ চুক্তিভিত্তিক ডাক্তার নেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

Ajker rashifal todays horoscope 13 November 2026.

আজকের রাশিফল ১৩ নভেম্বর, ভাগ্য প্রসন্ন হবে এই ছয় রাশির

কেন ছেলেকে নিজের মতো করে তৈরি না করে সংযম শেখাচ্ছেন সেওবাগ? ভারত-পাক ম্যাচের আগে সামনে বড় সত্য

Breaking News

View All

উৎসব শেষ হলেও চলুক ভূরিভোজ, রইল ভাজা মশলা দিয়ে মাটনের রেসিপি

November 12, 2026
Following a series of controversies, Jensen Huang has resigned as CEO of Nvidia.

৩৩ বছরের সম্পর্কের ইতি! একের পর এক বিতর্কের জেরে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং

November 12, 2026
Bardhaman woman Annapurna Yojana turned into Bardhakya Bhata suddenly

অন্নপূর্ণা ভাণ্ডারে ফের শুরু ভেরিফিকেশন! কারা আর টাকা পাবেন না?

November 12, 2026
SpaceX to build AI data centers in space! 6.2 billion dollar deal finalized.

মহাকাশে AI ডেটা সেন্টার তৈরি করবে SpaceX! ৬২০ কোটি টাকার চুক্তি সম্পন্ন ইলন মাস্কের

November 12, 2026

ফের নতুন ওপেনিং জুটি পাচ্ছে ভারত! ঈশান কিষাণ নন, হিটম্যানের সঙ্গী হবেন এই তারকা

November 12, 2026
Ronaldinho returns to competitive football after 11 years.

১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে প্রত্যাবর্তন! ৪৬ বছর বয়সেও ম্যাজিক দেখাতে প্রস্তুত রোনাল্ডিনহো

November 12, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য
  • Banglahunt Durgapuja Bodhon