এটাই শেষবার অনুমতি, আগামী বছর আর মামলা নয়, কড়া বার্তা হাইকোর্টের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ছটপুজো নিয়ে এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। হাওড়ার রাসমণি ঘাটে এবার শর্তসাপেক্ষে ছট পুজো করার অনুমতি দিয়েছে আদালত। তবে হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে, এ বছরই রাসমণি ঘাটে শেষ ছট পুজো করার অনুমতি দেওয়া হল। আগামী বছর থেকে অন্য কোথাও এই পুজোর ব্যবস্থা করতে হবে রাজ্য প্রশাসনকে।

ছটপুজো নিয়ে কী নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)

প্রধান বিচারপতির বেঞ্চ শর্ত দিয়েছে, পুলিশ প্রশাসনকে ঘাটে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এবং মেটাল ডিটেক্টর এর ব্যবস্থা করতে হবে। এছাড়া ঘাটে ৩৫০০ জনের বেশি লোকের সমাগম যাতে না হয় সেটাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Calcutta High Court on chhath puja permission

পুলিশকে কড়া নির্দেশ: আদালতের নির্দেশ অনুযায়ী, ৩৫০০ লোক হলেই লোক ঢোকা বন্ধ করতে হবে পুলিশকে। ছট পুজো কমিটির ৬ জনের নাম নথিভুক্ত করেছে পুলিশ। সম্পত্তির কোনও ক্ষতি হলে বা কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে আদালতের নথিভুক্ত কমিটির ব্যক্তিরা এর জন্য দায়ী থাকবে।

আরও পড়ুন : রেশনে চাল-গম নিয়ে কারচুপির দিন শেষ! অভিযোগ পেলেই এক ঘণ্টায় অ্যাকশন, জানালেন খাদ্যমন্ত্রী

ফাটানো যাবে না বাজি: শনিবার দুপুর থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত করা যাবে ছটপুজো। তবে কোনোরকম বাজি, পটকা ফাটানো যাবে না বলে নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। সেই সঙ্গে আগামী বছর এই পুজোর জন্য যেন মামলা না করা হয় সেটাও স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।

আরও পড়ুন : ফের বাড়ছে ৩ শতাংশ DA, রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা আবারও বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের

প্রসঙ্গত, প্রতি বছরই এ বিষয়ে মামলা হয়। রাসমণি প্রপার্টির সেবায়েতদের পক্ষে মামলায় বলা হয়, ওই জায়গায় পুজো করতে দেওয়া সম্ভব নয়। মাত্র ৫ ফুট ঢোকার রাস্তা। ওখানে পুজো করতে দিলে হাজার হাজার লোক জমায়েত করবে ওই স্থানে। এমনকি ঘাটটিও বিশেষ সুরক্ষিত নয়। কিন্তু প্রশাসন প্রতি বছর অন্যত্র পুজো করার ব্যবস্থা করার কথা বললেও সেটা করা হয় না বলেই অভিযোগ।