আরও বাড়ল চাপ! কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন সুজিত বসু

Published on:

Published on:

Calcutta High Court rejects Sujit Bose plea in municipality recruitment scam case ED FIR
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটে পরাজয়ের পর কয়েকদিন কাটতে না কাটতেই ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় এক মাস। এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জোর ধাক্কা খেলেন তিনি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতার এফআইআর বাতিলের মামলা ও দ্রুত শুনানির আবেদনে কোনও সাড়া দিল না উচ্চ আদালত।

হাইকোর্টে (Calcutta High Court) জোর ধাক্কা খেলেন সুজিত বসু!

গত ১১ মে ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজিত বসু। এরপরেই নিজের গ্রেফতারির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) এফআইআর বাতিলের দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। তবে তাতেও কোনও লাভ হল না। রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীর আর্জি খারিজ করে দিল আদালত।

আরও পড়ুনঃ গ্রেফতার ‘পুষ্পা’! নেপাল সীমান্ত থেকে ফলতার জাহাঙ্গিরকে ধরল এসটিএফ

এদিন হাইকোর্ট জানায়, ‘কোনও শর্টকাট নেই। মামলার আবেদনে কোনও রকম দ্রুততার কারণ দেখতে পাচ্ছি না। নাহলে জামিন নিন”। বিচারপতি জানান, নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানি হবে। এর পাশাপাশি গ্রেফতারি বিষয়ক যাবতীয় তথ্য বিশদে ইডি-কে আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিধাননগর কেন্দ্রে পরাজিত হন সুজিত বসু। ৩৭ হাজারেরও বেশি ভোটে তাঁকে পরাজিত করেন বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। ভোটের ফলাফল বেরনোর সপ্তাহখানেকের মাথাতেই ইডি-র হাতে গ্রেফতার হন এই দাপুটে তৃণমূল নেতা।

Calcutta High Court judge reprimands Abhishek Banerjee for his comments

সুজিতকে গ্রেফতার করার আগে তাঁর অফিস, বাড়ি ও তাঁদের মালিকানাধীন একটি ধাবায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এপ্রর গত ১১ মে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে আছেন এই তৃণমূল নেতা। এবার কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন তিনি। সুজিতের এফআইআর বাতিলের মামলা ও দ্রুত শুনানির আবেদনে কোনও সাড়া দিল না উচ্চ আদালত।