ধর্মের জায়গায় রাজনৈতিক সভা! মাহেশে মমতার কর্মসূচি নিয়ে কী বলল হাই কোর্ট?

Published on:

Published on:

Calcutta High Court Hears Fresh Plea Over Freeze on 4 More TMC Accounts
Follow

বাংলা হান্ট ডেস্কঃ হুগলির মাহেশের জগন্নাথদেব স্নানপিঁড়ি মাঠে শুক্রবার সভা করার কথা ছিল মমতাপন্থী তৃণমূলের। সেই সভায় থাকার কথা ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু মাঠটি ধর্মীয় ও সাংস্কৃতিক কাজে ব্যবহৃত হয় বলে রাজ্যের আপত্তি ছিল। সেই আপত্তির জেরে শেষ পর্যন্ত সভাটি পিছিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ।

হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে স্থগিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা

বৃহস্পতিবার সকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ শর্তসাপেক্ষে ওই মাঠে মমতাপন্থী তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের (Calcutta High Court)প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বিষয়টি প্রধান বিচারপতি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের নজরে আনেন। রাজ্যের তরফে বলা হয়, যে মাঠে সভার অনুমতি দেওয়া হয়েছে, সেটি ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। তাই একক বেঞ্চের নির্দেশের একটি অংশ বদলের আবেদন জানানো হয়। বৃহস্পতিবার বিকেলেই মামলাটি ডিভিশন বেঞ্চে ওঠে।

শুনানিতে রাজ্য জানায়, ওই মাঠে ধর্মীয় কাজ হয় এবং রাজনৈতিক কর্মসূচির জন্য কাউকে জোর করতে পারে না পুলিশ। মাঠের মালিকপক্ষও আদালতে জানায়, তারা রাজনৈতিক সভার জন্য মাঠ দিতে রাজি নয়। তাদের বক্তব্য, মাঠটি ধর্মীয় ও সাংস্কৃতিক কাজে ব্যবহার করা হয়। মাহেশের রথের মেলার সময়ও এই মাঠ ব্যবহার করা হয়।

এরপর প্রধান বিচারপতি ঘুগে বলেন, রাজনৈতিক কর্মসূচি করার আগে সাধারণ মানুষের সমস্যার কথাও ভাবতে হবে। এমন জায়গায় কর্মসূচি করা উচিত, যেখানে সাধারণ মানুষের অসুবিধা হবে না।

TMC moves to Calcutta High Court for Mamata Banerjee Serampore rally permission

আরও পড়ুনঃ পুজোর আগে ৭ মাসের বেতন মেটানোর দাবি, বিষ্ণুপুর-সোনামুখীর কর্মীদের নিয়ে মুখ্য সচিবকে চিঠি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র

এই পরিস্থিতিতে মমতাপন্থী তৃণমূলকে বিকল্প জায়গা ঠিক করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)। ফলে শুক্রবার মাহেশে মমতাপন্থী তৃণমূলের সভা আপাতত হচ্ছে না।