বাংলা হান্ট ডেস্কঃ দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana) চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে (Government Scheme) বছরে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা দেওয়া হয়। তবে অনেকেই জানেন না, একই বাড়িতে বসবাসকারী তিনজন ভাইও পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে পারেন। শুধু পূরণ করতে হবে একটি বড় শর্ত।
পিএম কিষাণ যোজনা নিয়ে বড় আপডেট | (PM Kisan Yojana)
পিএম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী, একটি ‘পরিবার’ বলতে শুধুমাত্র স্বামী, স্ত্রী ও তাঁদের নাবালক সন্তানদের বোঝানো হয়। অর্থাৎ একই বাড়িতে একসঙ্গে বসবাসকারী সব সদস্যকে একটি পরিবারের অংশ হিসাবে গণ্য করা হয় না।
আরও পড়ুনঃ পারিবারিক আয় কত হলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না? নতুন সরকারি নিয়ম জানুন
সেক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী, তিন ভাই যদি প্রাপ্তবয়স্ক হন, তাহলে তাঁরা আলাদা আলাদা তিনটি পরিবারের আওতায় পড়বেন। তাই তিনজনেই আলাদা করে পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে পারেন। তবে তাঁদের সকলের নামে চাষযোগ্য জমি থাকতে হবে।
এক কথায়, রাজস্ব রেকর্ডে যদি তিন ভাইয়ের প্রত্যেকের নামে আলাদা করে জমি নথিভুক্ত থাকে, তাহলেই তাঁরা এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি পৈতৃক জমি ভাগাভাগি না হয়ে থাকে এবং তা বাবা অথবা একজন ভাইয়ের নামে থাকে, তাহলে শুধুমাত্র সেই ব্যক্তিই পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

পিএম কিষাণ যোজনায় যোগ্য কৃষকদের বছরে মোট ৬ হাজার টাকা দেয় কেন্দ্রীয় সরকার। ২ হাজার টাকা করে তিনটি কিস্তিতে এই অর্থ দেওয়া হয়। গত জুন মাসে এই সরকারি প্রকল্পের ২৩ তম কিস্তি দিয়েছে কেন্দ্র। বিগত ট্রেন্ড দেখে অনুমান, আগামী অক্টোবর মাসে ২৪ তম কিস্তি দেওয়া হতে পারে। এখনও এই বিষয়ে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। সেই ঘোষণা হলেই নির্দিষ্ট দিনক্ষণ জানতে পারবেন উপভোক্তারা।













