১ জুলাই থেকে কার্যকর নতুন নিয়ম, নবম-দশমে তিন ভাষা শেখা বাধ্যতামূলক করল CBSE

Published on:

Published on:

CBSE makes Learning three languages ​​compulsory for classes 9 and 10
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার স্কুল শিক্ষায় বড়োসড়ো সংস্করণ করল সিবিএসই (CBSE)। জানা যায় নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য নয়া ভাষা নীতি ঘোষণা করল বোর্ড। এই বিষয়ে ১৫ মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে।

নবম-দশমে তিন ভাষা শেখা বাধ্যতামূলক করল সিবিএসই (CBSE)

নির্বাচিত তিনটি ভাষার মধ্যে দুটি ভারতীয় ভাষা থাকবে। যার মধ্যে তৃতীয় ভাষার জন্য বোর্ড পরীক্ষায় বসতে হবে না। তবে স্কুলে অভ্যন্তরীণ মূল্যায়ন হবে। পরীক্ষার শংসাপত্র অভ্যন্তরীণ মূল্যায়নে প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও সিবিএসই-এর পড়ুয়ারা চাইলে কোন বিদেশী ভাষাকে তৃতীয় ভাষায় হিসেবে বেছে নিতে পারবে (CBSE)।

CBSE makes Learning three languages ​​compulsory for classes 9 and 10

আরও পড়ুন: রাজধানী এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই ফের ট্রেনে আগুন, আতঙ্কিত যাত্রীরা

পাশাপাশি বিদেশী ভাষা কেউ অতিরিক্ত চতুর্থ ভাষায় হিসেবে পড়ার সুযোগ থাকছে। আর এই নিয়ম এক জুলাই থেকে কার্যকর হতে চলেছে। এই বিষয়ে ১৫ ই জুনের মধ্যে গাইডলাইন প্রকাশ করবে সিবিএসসি বোর্ড। এছাড়াও গত এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গিয়েছে নতুন শিক্ষাবর্ষ। সেক্ষেত্রে স্কুলগুলি ধাপে ধাপে এই নতুন নীতি অবলম্বন করতে পারবে।

পাশাপাশি বিজ্ঞপ্তিতে সিবিএসই জানিয়েছে, ‘এনসিইআরটি’র সিলেবাস খতিয়ে দেখার পরে এই নতুন নীতি অবলম্বন করা হয়েছে।’ নতুন নিয়ম কার্যকর করতে গিয়ে স্কুলগুলি যাতে সমস্যায় না পড়ে তার জন্য বেশকিছু নির্দেশিকা দিয়েছে সিবিএসই। বোর্ড জানিয়েছে, নতুন পাঠ্যবই না আসা পর্যন্ত নবম শ্রেণির জন্য ষষ্ঠ শ্রেণির বই ব্যবহার করা হবে।

১৯টি ভারতীয় ভাষার বই আগামী ১ জুলাইয়ের মধ্যে স্কুলগুলিকে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাঠ্যবইয়ের পাশাপাশি স্থানীয় ও আঞ্চলিক ভাষায় রচিত কবিতা, ছোটোগল্প ও কল্পকাহিনিকে পঠনপাঠনের অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকলে অন্য ভাষার শিক্ষককে এই কাজে নিয়োগ করা যাবে (CBSE)।