বকেয়ার টাকা ঢুকতে চলেছে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে, DA বৃদ্ধির পর সুখবর

Published on:

Published on:

DA hike dearness allowance arrear update)

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের এক দফায় ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার (Central Government)। কেন্দ্রের মোদি সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়েছে সপ্তম পে কমিশনের আওতায়। নিয়ম করে বছরে দু’বার ডিএ বাড়ায় কেন্দ্র। ৬০ শতাংশ থেকে বেড়ে ডিএ পৌঁছেছে হয়েছে ৬৩ শতাংশে।

ডিএ বৃদ্ধির সঙ্গে হাতে আসবে বকেয়া | Dearness Allowance

অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে সরকারি কর্মীদের। তবে অক্টোবর মাসে বিজ্ঞপ্তি জারি হলেও বর্ধিত ডিএ-র হিসাব জুলাই মাস থেকে করা হবে। অর্থাৎ মিলবে মধ্যবর্তী সময়ের বকেয়াও। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসের বকেয়ার টাকা পাবেন সরকারি কর্মীরা।

Dearness Allowance(251)

নিয়ম করে বছরে দু’বার ডিএ বাড়ায় কেন্দ্র সরকার। প্রায় ১.২ কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী জুলাই ২০২৬-এর ডিএ এবং ডিআর সংশোধনের ফলে উপকৃত হতে চলেছেন। তবে ডিএ ৬০ শতাংশ থেকে ৬৩ শতাংশ হয়েছে এর অর্থ হল বেসিক পে-র উপর অতিরিক্ত ৩ শতাংশ ডিএ পাওয়া। মোট বেতন নয়, বেসিক পে-র উপর ডিএ গণনা করা হয়।

আরও পড়ুন : ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্যাম্পেইন, কোথায় কোথায় হেল্প সেন্টার?

কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক পে ১৮ হাজার টাকা। সে ক্ষেত্রে ৩ শতাংশ অতিরিক্ত ডিএ হবে ৫৪০ টাকা পাবেন তিনি। আর জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর, এই চার মাসের বকেয়া মোট ২,১৬০ টাকা মিলবে। বেসিক পে ৩০ হাজার টাকা হলে মাসে অতিরিক্ত ডিএ ৯০০ টাকা, চার মাসে বকেয়া হবে ৩,৬০০ টাকা মিলবে।

কোনো কর্মীর বেসিক পে ৪০ হাজার টাকা হলে মাসে অতিরিক্ত ডিএ ১,২০০ টাকা, চার মাসে বকেয়া হিসেবে ৪৮০০ টাকা মিলবে। বেসিক পে ৫০ হাজার টাকা হলে এক মাসে অতিরিক্ত ১,৫০০ টাকা ডিএ এবং চার মাসে বকেয়া হবে ৬,০০০ টাকা পাবেন ওই কর্মচারী বকেয়া হিসেবে।