সরকারি কর্মীদের নয়া পে কমিশন নিয়ে মিটিং হয়ে গেল কলকাতায়, DA নিয়ে কী সিদ্ধান্ত?

Published on:

Published on:

Government Employees(67)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের শুরুর দিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Government Employees) জন্য ঘোষণা হয়েছে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের (8th pay commission)। বর্তমানে কমিশন দেশের বিভিন্ন প্রান্তে নানা কর্মচারী সংগঠন, পেনশন প্রাপক ও সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে গিয়ে গিয়ে আলোচনা করছে। বৈঠকে বসছে।

কলকাতার বৈঠকে কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য | Government Employees

সম্প্রতি অষ্টম পে কমিশন নিয়ে বৈঠক ছিল কলকাতায়। মঙ্গলবার কলকাতায় সেই বৈঠক শেষ হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারি সংস্থার প্রতিনিধি, কর্মী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে কমিশন একটি রিপোর্ট তৈরি করছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে তৈরি করা এই রিপোর্টের ওপর ভিত্তি করেই কর্মচারীদের বেসিক বেতন ও ভাতার বৃদ্ধির পরিমাণ নির্ধারন করবে কমিশন। বিশেষজ্ঞদের মতে, অষ্টম বেতন কমিশনের আলোচনার মধ্যে এমন আঞ্চলিক আলোচনাগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।

একাধিক রিপোর্টে বলা হচ্ছে, অষ্টম বেতন কমিশন বিভিন্ন রাজ্য সফর করে পৃথক রিপোর্ট তৈরি করতে পারে। তারপর একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। চূড়ান্ত রিপোর্টটি ২০২৭ সালের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে সরকারি তরফে কোনো আপডেট নেই।

government Employees

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বর্ষার জোরদার এন্ট্রি! কিন্তু গরম কি কমবে? আজকের আবহাওয়ার খবর

বিশেষজ্ঞমহলের মত, লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের নয়া পে কমিশনের জন্য এই সমস্ত বৈঠকের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেশের ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর ও ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য সুখবর আনবে অষ্টম পে কমিশন। নয়া পে কমিশনে কতটা বেতন বৃদ্ধি হবে তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। সপ্তম পে কমিশনের সময় সরকার ২.৫৭-এর ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করেছিল। তবে এখনও পর্যন্ত অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কোনো আপডেট সামনে আনেনি।