বাংলাহান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামের (Diesel Price) ওঠানামার প্রভাব যাতে সরাসরি সাধারণ মানুষের পকেটে না পড়ে, তার জন্য কেন্দ্রীয় সরকার (Central Government of India) বড় অঙ্কের আর্থিক বোঝা বহন করছে। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেই পুরো বোঝা সাধারণ মানুষের উপর চাপায়নি কেন্দ্র। বরং লিটারপ্রতি ৪৩ টাকার বাড়তি খরচ সরকার নিজেই সামলেছে।
ডিজেলের দাম (Diesel Price) নিয়ন্ত্রণে বড় ধাক্কা সামলাচ্ছে কেন্দ্র!
বৃহস্পতিবার একটি বেসরকারি সংবাদমাধ্যমের আয়োজিত কিষান সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের বাজারে তার সম্পূর্ণ প্রভাব পড়তে দেওয়া হয়নি। তাঁর দাবি, ডিজেলের দাম (Diesel Price) যেখানে লিটারপ্রতি ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারত, সেখানে মাত্র ৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। বাকি ৪৩ টাকার আর্থিক চাপ কেন্দ্রীয় সরকার নিজের কাঁধে তুলে নিয়েছে। বিশেষ করে কৃষকদের উপর যাতে যুদ্ধের প্রভাব না পড়ে, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দিতে কড়া পদক্ষেপ নিল রাজ্য
মোদির কথায়, এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা করে অতিরিক্ত বোঝা বহন করতে হচ্ছে কেন্দ্রকে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করে সাধারণ মানুষকে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে একসময় আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে উদ্বেগ বাড়িয়েছিল। যদিও বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তেলের দামও কমে ব্যারেলপ্রতি ৭০ থেকে ৭৫ ডলারের মধ্যে নেমে এসেছে।

আরও পড়ুন: বেআইনিভাবে বুজিয়ে দেওয়া হয়েছিল আস্ত পুকুর! হাইকোর্টের নির্দেশে পুনরুদ্ধার করল পুরসভা
কেন্দ্রের দাবি, আন্তর্জাতিক বাজারে এমন অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি বাজারকে (Diesel Price) স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তবে সেই পরিস্থিতি সামাল দিতে সরকারকে যে বিপুল আর্থিক চাপ নিতে হচ্ছে, প্রধানমন্ত্রীর বক্তব্যে তা আরও একবার স্পষ্ট হয়েছে।












