বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ব্যাঙ্কের ছুটির (Bank Holidays) তালিকা প্রকাশ করা হয়। যার মাধ্যমে দেশের কোন কোন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকছে সেই সম্পর্কে আগাম তথ্য পেয়ে যান গ্রাহকেরা। এমতাবস্থায়, আগামী সপ্তাহে বিভিন্ন শহরে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। গ্রাহকদের দুর্ভোগ এড়াতে সেই ব্যাঙ্ক বন্ধের দিনগুলি সম্পর্কে জেনে রাখা প্রয়োজন এবং সেই ভাবেই ব্যাঙ্কিং কাজ কর্মের পরিকল্পনাও সেরে রাখা উচিত। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
আগামী সপ্তাহে কোন কোন দিন কোথায় বন্ধ (Bank Holidays) থাকবে ব্যাঙ্ক:
১. ১৭ মার্চ ব্যাঙ্ক ছুটি: জানিয়ে রাখি যে, আগামী ১৭ মার্চ অর্থাৎ মঙ্গলবার জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ, এই ২ টি শহর ছাড়াও, সারা দেশে ব্যাঙ্ক খোলা থাকবে। মূলত, শব-এ-কদরের কারণে RBI ১৭ মার্চ জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক ছুটির ঘোষণা করেছে।

২. ১৯ মার্চ ব্যাঙ্ক ছুটি: এদিকে, ১৯ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দেশের একাধিক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। মূলত, গুড়ি পদওয়া/উগাদি উৎসব/তেলেগু নববর্ষের দিন/সাজিবু নোঙ্গাম্পানবা (চিরাবোবা)/প্রথম নবরাত্রি উপলক্ষ্যে বেলাপুর থেকে শুরু করে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইম্ফল, জম্মু, শ্রীনগর, মুম্বাই, নাগপুর, পানাজি এবং বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: বঙ্গে প্রথম এবং দ্বিতীয় দফায় কোন কোন আসনে সম্পন্ন হবে ভোটগ্রহণ? দেখুন সম্পূর্ণ তালিকা
৩. ২০ মার্চ ব্যাঙ্ক ছুটি: আগামী শুক্রবার অর্থাৎ ২০ মার্চ জম্মু থেকে শুরু করে শ্রীনগর, কোচি, ত্রিবান্দ্রম এবং বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। মূলত, ঈদ-উল-ফিতর (রমজান)/জুমাত-উল-বিদার কারণে RBI এই ছুটি ঘোষণা করেছে।
আরও পড়ুন: IPL-এর আগে বৈভবকে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার! দিলেন চাঞ্চল্যকর প্রতিক্রিয়া
৪. ২১ মার্চ ব্যাঙ্ক ছুটি: আগামী ২১ মার্চ অর্থাৎ শনিবাররমজান-ঈদ, খুতুবে-ই-রমজান/সারহুলের কারণে দেশের বেশিরভাগ শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওই দিন কোচি থেকে শুরু করে বিজয়ওয়াড়া, ত্রিবান্দ্রম এবং শিমলা বাদে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিকে, ঠিক তার পরের দিন অর্থাৎ ২২ মার্চ রবিবার হওয়ায় দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে, এই নির্দিষ্ট দিনগুলিতে বিভিন্ন এলাকায় ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে ব্যাঙ্কিং পরিষেবা উপলব্ধ হবে।












