বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে যারা নিত্য যাতায়াত করেন তাদের অনেকেরই একটি কমন অভিযোগ থাকে। আচমকাই প্ল্যাটফর্ম বদল হলে তখন তাড়াহুড়োর শেষ থাকে না। ট্রেন (Indian Railways) আসার আগে স্টেশনে ঘোষণা করা হয় কোন প্ল্যাটফর্মে আসবে ট্রেন। কিন্তু অনেক সময় নির্ধারিত প্ল্যাটফর্মের বদলে অন্য প্ল্যাটফর্মে ট্রেন আসলে শেষ মুহূর্তে পড়ে যায় হুড়োহুড়ি। এই হুড়োহুড়িতে অনেক সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে।
ট্রেনের (Indian Railways) বিষয়ে লাইভ তথ্য দেখুন অ্যাপে
কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে তা জানতে NTES বা National Train Enquiry System ব্যবহার করতে পারেন। এই সিস্টেমের মাধ্যমে ট্রেনের প্ল্যাটফর্ম সম্পর্কে মেলে লাইভ তথ্য। এই অ্যাপ ব্যবহারের জন্য কিন্তু লগইন বা অ্যাকাউন্ট তৈরি করার দরকার পড়ে না। ট্রেনের লাইভ স্ট্যাটাস, ট্রেনের প্ল্যাটফর্ম নম্বর সম্পর্কে রিয়েল টাইমে তথ্য দেয়।

কীভাবে করবেন চেক: এই অ্যাপ ব্যবহার করে ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে তা দেখতে চাইলে, টিকিটে দেওয়া ৫ সংখ্যার ট্রেন নম্বর দিয়ে সার্চ করুন। এরপর লাইভ স্ট্যাটাসে ক্লিক করলে ট্রেনের বর্তমান অবস্থা, দেরি থেকে বোর্ডিং স্টেশনে ট্রেনের সম্ভাব্য প্ল্যাটফর্ম নম্বর সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন।
আরও পড়ুন : ৯ টি ট্রেনের টার্মিনাল বদল, হাওড়ার বদলে কোন স্টেশনে পৌঁছাবে ট্রেন?
রিয়েল টাইমে তথ্য: রিয়েল টাইম তথ্য (Indian Railways) দেখানোর জন্য আপডেট হতে থাকে এই অ্যাপের তথ্য। সম্পূর্ণ আপডেটেড তথ্য চাইলে স্টেশনে পৌঁছানোর ২০ মিনিট আগে অ্যাপ চেক করুন।স্টেশনে পৌঁছে আবার একবার অ্যাপ রিফ্রেশ করে চেক করতে পারবেন।
আরও পড়ুন : খালি গলায় গান গেয়েই লক্ষ লক্ষ মন জয়, পেশাদার মঞ্চের স্বপ্ন ছুঁতে কোমর বাঁধছেন তানিয়া
উল্লেখ্য, এই অ্যাপে রিয়েল টাইমে তথ্য দেয় ঠিকই, তবে নেটওয়ার্ক বা সার্ভারের সমস্যার জেরে আপডেট আসতে সময় লাগতে পারে। তাই প্ল্যাটফর্মের ডিসপ্লে বোর্ডে আপডেট দেখে নিন।













