চারদিকে ত্রাণ সামগ্রী উদ্ধারের আবহে তড়িঘড়ি শঙ্করকে ফোন চিরঞ্জিতের, কী ফেরত দিতে চাইলেন প্রাক্তন বিধায়ক?

Published on:

Published on:

Trinamool Congress speculations about Chiranjeet Chakraborty
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর ২৪ পরগনায় বিভিন্ন জায়গা থেকে ত্রাণ ও সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনা নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, তখন বারাসতের প্রাক্তন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) নিজের কাছে থাকা কিছু অতিরিক্ত ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার কথা জানালেন। এ বিষয়ে তিনি বর্তমান বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়কে ফোন করে বিষয়টি জানান।

চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) কাছে ছিল উদ্বৃত্ত ত্রাণ সামগ্রী

সূত্রের খবর, চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) ফোনে শঙ্কর চট্টোপাধ্যায়কে জানান যে, আগের বছরের ত্রাণ বিতরণের পর কিছু ত্রিপল ও অন্যান্য সামগ্রী তাঁর কাছে থেকে গিয়েছে। সাধারণত বর্ষাকালে প্রয়োজনের কথা মাথায় রেখেই এই সামগ্রী রাখা হয়েছিল। কিন্তু বৃষ্টি কম হওয়ায় সেগুলির আর ব্যবহার হয়নি। তাই ওই সামগ্রী নিজের কাছে না রেখে প্রশাসনের নিয়ম মেনে ফেরত দিতে চান বলেই তিনি বর্তমান বিধায়ককে জানান।

শঙ্কর চট্টোপাধ্যায় জবাবে বলেন, যে সরকারি দফতর থেকে এই সামগ্রী নেওয়া হয়েছিল, সেখানেই যেন তা জমা দেওয়া হয়। পরে তিনি প্রয়োজন অনুযায়ী সেই সামগ্রী সংগ্রহ করে সাধারণ মানুষের মধ্যে বিলি করার ব্যবস্থা করবেন।

এ বিষয়ে চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) বলেন, প্রতি বছরই ত্রাণ বিতরণের পর কিছু জিনিস উদ্বৃত্ত থেকে যায়। বর্তমান বিধায়ক চাইলে সেগুলি নিয়ে মানুষের কাজে ব্যবহার করতে পারেন। আর যদি তা না হয়, তাহলে তিনি নিজেই জেলা শাসকের দফতরে গিয়ে সরকারি নিয়ম মেনে সমস্ত সামগ্রী জমা করে দেবেন।

TMC MLA Chiranjit Chakraborty Praises Suvendu Adhikari

আরও পড়ুনঃ আরও বিপদে অভিষেক! মারাত্মক অভিযোগে এবার ডায়মন্ড হারবারে FIR দায়ের

প্রাক্তন বিধায়কের (Chiranjeet Chakraborty) বক্তব্য, তাঁর কাছে থাকা অতিরিক্ত ত্রাণ সামগ্রী ভবিষ্যতে সাধারণ মানুষের কাজে লাগুক, সেটাই তিনি চান। তাই নিয়ম মেনেই সেগুলি প্রশাসনের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।