আগামী ৬ মাসে ৩৪৫০০ টাকা পাবেন গ্যারেন্টি! বর্ধমান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari announces multiple projects from Burdwan
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি শস্যগোলা বর্ধমানে (Burdwan) একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখানে ধানের সহায়ক মুকি নির্ধারণ থেকে শুরু করে বিদ্যুতে ভর্তুকি সহ আয়ুষ্মান ভারত প্রকল্প, ১২৫ দিনের কাজের গ্যারেন্টি ও আবাস যোজনা নিয়ে একাধিক ঘোষণা করেছেন তিনি। কী কী বললেন? চলুন দেখে নেওয়া যাক।

বর্ধমান থেকে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, বর্ধমানে এমন কোন গ্রাম নেই যেখানে আপনারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে গেছেন। পরিযায়ী শ্রমিক, কেউ হায়দ্রাবাদে, কেউ সুরাটে, কেউ মুম্বাইতে, কেউ লখনৌতে, কেউ বাঙ্গালোরে। আপনারা ওখানেও চিকিৎসার সুযোগ পাবেন। এই জেলায় আয়ুষ্মানে টোটাল বেনিফিসারি হবেন ৩৩ লক্ষ ১৫ হাজার ১৭ জন।

এরপর তিনি আরও জানান, আমার আশা বোনেরা দিদিরা এখনো পর্যন্ত ফিল্ড ভেরিফিকেশন করেছে ৩২ লক্ষ ৫৫ হাজার ২০৭টি। ফ্রম ডিজিটাইজ করেছে, ৩১ লক্ষ ৬৯ হাজার ১১৭ জনের। ভেরিফিকেশন হয়ে গেছে ৩১ লক্ষ ১৬ হাজার ৮। আপনাদের কার্ড দিয়ে দেওয়া হয়েছে ২২ লক্ষ ৪৭ হাজার ৫২৬ জনকে। ৭০ ঊর্ধ যারা তাদের কোন ক্রাইটেরিয়া লাগবে না। আর যারা আয়ুষ্মান পাবেন না, সমান বেনিফিটের পাঁচ লাখ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে।

আরও পড়ুনঃ ভোটার তালিকায় নতুন নাম তোলা বন্ধ নয়! SIR-এর পর জুড়েছে ২.৭৩ ‘কোটি GenZ’র নাম, জানাল ECI

রোজগারের গ্যারেন্টি সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আপনাদের সবচেয়ে বড় স্কিম দেওয়া হচ্ছে ১২৫ দিনের কাজ বিকশিত ভারতজি রামজি (VB-G RAM G)। ৩১৭ রকমের কাজ করতে পারবেন। গাছ লাগানো, গাছ রক্ষণাবেক্ষণ, ছোট রাস্তা তৈরি, কালভাট তৈরি, পুকুরের পাইলিং, আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুল, ইরিগেশন, এমনকি জলজীবন মিশনে টাকা লুট হয়েছে বিগত সরকারের সময়। নল আছে জল নাই, সেখানেও আপনারা বিকশিত ভারত জিরামজিতে কাজ করতে পারবেন।

একইসাথে তিনি আরও জানান, আগামী ৬ মাসে ডিএম ম্যাডাম আপনি আমাকে কথা দিন, যাতে বিকশিত ভারতে যারা কার্ড পেয়েছেন জব কার্ড হোল্ডার তারা প্রত্যেকে ৩৪৫০০ টাকা পায়। ১২৫ দিনের কাজ দিতে হবে। আমাদের এমএলএরা দেখে নেবেন। প্রত্যেকটা জব কার্ড হোল্ডার, নতুন জব কার্ডও পাবেন। পুরনো জব কার্ড শুধু নয়, ১২৫ দিনের কাজের গ্যারান্টি দিলাম। প্রত্যেকদিন ৩০০ টাকা করে গ্যারান্টি দিলাম, ৩৪৫০০ টাকা আপনাদেরকে দেব। কাজের বিনিময়ে এই গ্যারেন্টিও আমি পূর্ব বর্ধমানে দিয়ে গেলাম।

রোগজারের পর আবাস যোজনা নিয়েও বক্তব্য রাখেন তিনি। বলেন, আবাস যোজনা সার্ভে চলছে, এই রাজ্যে এই জেলায় এখনো ৩ লক্ষ ৯ হাজার ২৬৩ জন আবাস যোজনা পেতে পারেন, প্রাথমিক সার্ভেতে এসেছে। আমরা জমিতে দেখছি, যাতে আপনি বসবাস করলেই পান, জমির রেকর্ড সমস্যা না হয়। মাননীয় বিডিওদের বলব আপনারা ল্যান্ড সেক্রেটারির সঙ্গে কথা বলবেন। মাননীয় ডিএম মহোদয়াকে বলব শালি, ডাঙ্গি এবং পাট্টা প্রাপক জমি বা যদি পাঠটা না পেয়ে থাকেন অথচ বসে আছেন তার পাঠটা ইমিডিয়েট দিন। কারণ আমরা তাকে আবাস যোজনার বাড়ি দিতে চাই। কত বাড়ি বানাবো আমরা? ৩ লক্ষ ৯ হাজার ২৬৩টা বাড়ি পূর্ব বর্ধমানে বানানো হবে।

আরও পড়ুনঃ ‘ইস্যু তুলে বাঁচার প্রমাণ, উৎপাত করে দেশ বদনামের চেষ্টা…’ সাক্ষাৎকারে বিস্ফোরক দিলীপ ঘোষ

এরপর মমতা সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, আগের সরকার বাংলা আবাস যোজনা দিয়েছিল। বলেছিল বিজেপি এলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। বলেছে আমাদের নামে ১ লক্ষ ৯১ হাজার জনকে বিগত সরকার প্রথম কিস্তির ৬০,০০০ দিয়ে গেছিল দ্বিতীয় কিস্তির টাকা আমরা সম্প্রতি এক মাস আগে ভেরিফিকেশন করেছি। কারণ অনেক দুর্নীতিগ্রস্ত বিগত সরকারের নেতারা তারা গোয়ালঘর দেখিয়ে বাড়ি একেকজন চারটা পাঁচটা করে বাড়ি নিয়েছে। লুট করেছে, অবৈধভাবে লুট করেছে। মানরেগার টাকা চুরি করেছে। আবাসের বাড়ি লুট করেছে। তাই আমরা এই ১ লক্ষ ৯১ হাজার জনকে ভেরিফিকেশন করতে পাঠিয়েছিলাম। যে সত্যি এরা বাড়ি তৈরি করেছে না টাকা পকেটে ঢুকিয়েছে নেতাদের কাঠমানি দিয়ে? ১ লক্ষ ৭৭ হাজার ৬৮৭ জন ভেরিফিকেশন হয়েছে এবং আপনাদের আমরা দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকাও দিয়ে দিয়েছি।