বাংলা হান্ট ডেস্কঃ ঘোষণা আগেই হয়েছিল। সোমবার থেকে কার্যকর হল। এদিন নবান্ন থেকে বর্ধিত হারে বিধবা ভাতা (Bidhaba Bhata), বার্ধক্য ভাতা ও দিব্যাঙ্গ ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি বহু আবেদন বাতিল ও কারা অগ্রাধিকার পাবেন সেটাও জানিয়েছেন তিনি।
ভাতা নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর | (Suvendu Adhikari)
বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও দিব্যাঙ্গ ভাতার উপভোক্তারা এতদিন মাসে মাসে এক হাজার টাকা করে পেতেন। এবার থেকে তাঁদের দেড় হাজার টাকা করে দেবে সরকার। এদিন বর্ধিত হার চালু করার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে তৈরি ভাতার ওয়েটিং লিস্ট তিনি বাতিল করছেন। পালাবদলের পর যারা আবেদন করেছেন তাঁদের অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ‘অনেক হয়েছে’! অভিষেকের পর বিরুদ্ধে পরপর মামলা, এবার বিরক্তি প্রকাশ হাইকোর্টের
শুভেন্দু বলেন, “আগের সরকারের ওয়েটিং লিস্ট আমি বাতিল করলাম। আমাদের বর্তমান সরকারের ক্ষেত্রে যারা জনকল্যাণ শিবিরে নাম লিখিয়েছেন তাঁদের ভেরিফিকেশন করে আগে টাকা দিতে হবে। সেই সঙ্গেই রাজ্য সরকারের চালু করা আপনার সরকার আপনার পাশে-তে যারা আবেদন করেছেন, তাঁদেরও অগ্রাধিকার দেওয়া হবে।“
মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, আগের সরকারের আমলে তৈরি করা ওয়েটিং লিস্ট আজ থেকে বাতিল করা হল। নতুন সরকারের জমানায় নতুন করে সুবিধাভোগীদের ওয়েটিং লিস্ট তৈরি হবে বলে জানান তিনি।
এছাড়া বর্ধিত হারে ভাতা প্রদান নিয়ে শুভেন্দু বলেন, “অগাস্ট মাসে যে ভাতা বাড়ানো হয়েছে, সেটা আজ থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হল। আপনারা যারা জুলাই অবধি মাসে এক হাজার টাকা করে পেতেন, আজ তাঁরা অগাস্টের বেনিফিট হিসেবে দেড় হাজার করে পেলেন।“

এদিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গেও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, বাংলার অর্থনৈতিক অবস্থা ভালো নয়। বাংলা কার্যত অর্থনৈতিকভাবে দেউলিয়া রাজ্যে পরিণত হয়েছিল। সেই অবস্থা থেকে বেরোতে আরও এক বছর সময় লাগবে বলে অনুমান তাঁর।
আজ জনকল্যাণ শিবির নিয়েও বড় ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি জানান, গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে দু’দিনের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। সেখানে নতুন আবেদন করা যাবে। সেই আবেদনের ভিত্তিতে নতুন উপভোক্তাদের নাম যুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।













