বাংলা হান্ট ডেস্ক: সোমবার পুরুলিয়ার মানবাজারে জল প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখান থেকেই রাজ্যবাসীর উদ্দেশ্যে একাধিক বড় ঘোষণা করেছেন তিনি। জনসমক্ষে প্রতিশ্রুতি দিয়ে আজ তিনি ঘোষণা করেছেন, আগামী বছরের অর্থ্যাৎ ৩১ শে মার্চ ২০২৭ সালের মধ্যে রাজ্যে স্বচ্ছতার সাথে প্রায় ১ লক্ষ নিয়োগ করা হবে।
আগামী ৩১শে মার্চের মধ্যে স্বচ্ছতার সাথে ১ লক্ষ নিয়োগ
সোমবার সভা থেকে মুখ্যমন্ত্রী প্রথমেই বললেন, ‘আমাদের সরকারের বেশিদিন হয়নি। এই অল্প দিনের মধ্যে আমরা প্রথম অগ্রাধিকার দিয়েছি, রাষ্ট্রীয় সুরক্ষা এবং সাংবিধানিক কর্তব্যকে। যে কথা জ্যোতির্ময়ী সিং মাহাতো বলেছেন তাঁর বক্তৃতায়। বর্ডারে জমি ৬০০ কিলোমিটার-এর বর্ডারে কোন বেড়া ছিল না। হুট করে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে আমাদের ভারতবর্ষে তারা দেশবিরোধী কাজকে মদত দিত এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেওয়া হয়েছিল। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বিএসএফকে বর্ডারে জমি দেওয়ার কাজ করেছি। একশো দিনের মধ্যে এটা সবচেয়ে বড় সাফল্য।’

জনগণনার প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, ‘সাংবিধানিক কর্তব্য মেনে আমরা সেন্সাস এর কাজ জনগণনার কাজ শুরু করেছি। আমরা ভারতীয় ন্যায় সংহিতা চালু করেছি। আমরা অবৈধভাবে যাদের ওবিসি করা হয়েছিল তাদের বাতিল করে দিয়েছি, আপনারা জানেন কুম্ভকার, স্বর্ণকার, তিলি, তেলি এবং কুড়মি সমাজসহ আমাদের যাদব সমাজ যারা প্রকৃত ওবিসি, নাপিত তারা সুযোগ পেতেন না ভোট ব্যাংকের স্বার্থে আর তোষণের রাজনীতিতে অবৈধ ওবিসি করে দেওয়া হয়েছিল। আমরা ওবিসির অবৈধ তালিকা বাতিল করে দিয়েছি।’
আরও পড়ুনঃ ১৫ দিনে ৫৩ লক্ষ সেলফ এনুমারেশন! ডিজিটাল জনগণনায় গোটা দেশে এগিয়ে বাংলা
রাজ্যবাসীকে আশ্বস্ত করে এরপর শুভেন্দু বললেন, ‘এবার দেখবেন কিভাবে স্বচ্ছতার সাথে নিয়োগ হয়, কিভাবে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মেধা অনুযায়ী লিখিত পরীক্ষায় ওরালের নাম্বার কমিয়ে আমরা কিভাবে নিয়োগ করবো। ৩১ শে মার্চ ২০২৭ এর মধ্যে কীভাবে পুলিশ, শিক্ষক ইত্যাদি সবকিছু মিলিয়ে এক লক্ষের কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সাথে একথা আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই
প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে মুখ্যমন্ত্রীর তোপ, ‘আগের সরকার ৬০ হাজার টাকা করে দিয়েছিল। বাড়ি তৈরি করে ফেলে রেখেছিল অনেকে। ওই তালিকায় অনেকে ভুয়ো ছিল। সাড়ে ১২ হাজার লোককে আমরা ধরেছি। যারা পাওয়ার যোগ্য নয়, ১০০০ জন তো টাকা ফেরত দিয়ে দিয়েছে। আমরা সেই ১০ লক্ষ কুড়ি হাজার পরিবারকে যারা কাজ শুরু করে বর্ষায় অপেক্ষা করছিলেন সরকার তো বদল হলো ৬০ হাজার টাকা করে আমাদের পরের কিস্তিটা পাবো কিনা। আমরা ৬০ হাজার টাকা করে তাদেরকে গত সপ্তাহে ৬০০০ কোটি টাকা দিয়েছি। ১০০ দিনের মধ্যে আমরা এই কাজগুলো করেছি।’
আয়ুষ্মান ভারত প্রকল্প চালু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি করার জন্য আমরা আয়ুষ্মান ভারত কালকে চালু করে দিয়েছি। দেড় কোটির পরিবারের ৬ কোটির বেশি লোক, ইনক্লুডিং আমার আশা আইসিডিএস দিদিরা, এবং সত্তরোর্ধ্ব সমস্ত সিনিয়ার প্রবীণ নাগরিকরা পশ্চিমবঙ্গের শুধু নয় ভারতবর্ষের মোট ৩৮ হাজার হাসপাতালে প্রাইভেট এবং সরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারতের চিকিৎসা পাবেন। যারা আয়ুষ্মান ভারতের মধ্যে আসতে পারলেন না তাদেরকে একইভাবে ৫ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতের একেবারে সমান সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা প্রকল্পে আমরা আরো ৮০ লক্ষ পরিবারকে যুক্ত করতে চলেছি।’













