শহরে পরিবহণে সবুজ সংযোজন, সমীক্ষার ভিত্তিতে ২৫টি সিএনজি বাস নামছে রাস্তায়

Published on:

Published on:

CNG Bus Final route after survey,25 buses to hit city roads
Follow

বাংলা হান্ট ডেস্ক: দূষণ কমাতে ও যাত্রীদের কথা মাথায় রেখে কলকাতার রাস্তায় ২৫ টি শীততাপ নিয়ন্ত্রিত সিএনজি বাস (CNG Bus) নামানো সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দফতর। এই বাসগুলি চলাচল করলে পরিবেশ দূষণ কম হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যাত্রীরা স্বাচ্ছন্দভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে। আজকের প্রতিবেদনে রইল এই বাসগুলি কোথা থেকে কোথা পর্যন্ত চলবে সেই তালিকা।

সমীক্ষা শেষে চূড়ান্ত রুট, শহরের রাস্তায় নামছে ২৫টি সিএনজি বাস (CNG Bus)

সরকারি সূত্রের খবর অনুযায়ী, সিএনজি বাসগুলো (CNG Bus) চলবে বেলগাছিয়া–নিউ টাউন‍ের ইকো স্পেস, পার্ক সার্কাস–ডানকুনি, কুঁদঘাট–বারাসত, জোকা–বারাসত, টালিগঞ্জ–হাবরা, কলকাতা বিমানবন্দর–বারাসত, সেক্টর ফাইভ–যাদবপুর, শিয়ালদহ–হাওড়া, হাওড়া–ব্যারাকপুর, হাওড়া–বারুইপুর, সল্টলেক–বারুইপুর এবং হাওড়া–ডায়মন্ড হারবার রুটে।

CNG Bus Final route after survey,25 buses to hit city roads

আরও পড়ুন: জন্মের ৩৭ বছর পর মিলল জন্মশংসাপত্র! দেবী শেট্টীর পুত্রকে নথি দিল কলকাতা পুরসভা, নজিরবিহীন ঘটনা

প্রসঙ্গত বছর খানেক আগেই এই বাসগুলি কেনার বরাত দেওয়া হয়েছিল। তারই প্রথম ধাপ হিসেবে গত ডিসেম্বরে কসবা ডিপোয় পৌঁছেছে ২৫টি নতুন সিএনজি বাস। ওই বাসগুলি কোন কোন রুটে চালানো হবে, তা নিয়ে কলকাতা পুরসভা ও পরিবহণ নিগমের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল পরিবহণ দফতর।

তবে বর্তমানে শহর ও শহরতলির কোন কোন রুটে বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম, কোন রুটে যাত্রীদের দীর্ঘক্ষণ বাসের জন্যে অপেক্ষা করতে হয়। কিন্তু সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা পড়ার পরেই সিএনজি বাসের রুট ঠিক করা হয়েছে। এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে।

পাশাপাশি এই বিষয়ে পরিবহণ দফতরের কর্তারা জানাচ্ছেন, বর্তমানে যেখানে বাসের ঘাটতি রয়েছে বা যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় সেই এলাকাতেই নতুন সিএনজি বাসগুলি চা‍লানো হচ্ছে। এছাড়াও সিএনজি বাসের সংখ্যা বাড়ার ফলে জ্বালানি খরচ যেমন কমবে। অপরদিকে পাশাপাশি দূষণও অনেকটাই কম হবে বলে দাবি পরিবহণ ভবনের (CNG Bus)।