প্রেশার কুকারে মটন রাঁধছেন? ১ কেজি মাংসের জন্য কত হুইসেল যথেষ্ট, জেনে নিন

Published on:

Published on:

Cooking Tips do you know how many whistles are sufficient to keep goat meat tender
Follow

বাংলা হান্ট ডেস্ক: মটনের স্বাদ বাড়ে রান্নার ওপর নির্ভর করে তা কিন্তু নয়। চেনার উপরও নির্ভর করে অনেকটা। কারণ মটন রান্নার সময় বাড়ির মা, কাকিমাদের চিন্তা থাকে আদতেও মাংসটা নরম হবে কিনা। অথবা সেদ্ধ হবে তো। আজকে প্রতিবেদনে রইল কিভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে সহজেই তুলতুলে মটন তৈরি করতে পারবেন। জেনে নিন সেই পদ্ধতি (Cooking Tips)।

পাঁঠার মাংস নরম রাখতে কত হুইসেল যথেষ্ট জানেন (Cooking Tips)

শক্ত মাংস খাওয়া শরীরের জন্যেও ভাল নয়। এছাড়া নরম মাংসের স্বাদও বহুগুণ বেশি। পাশাপাশি অনেকে প্রেসার কুকাকে সেদ্ধ করার পরও, মাংস কিছুতেই সেদ্ধ হয় না। তবে এই সমস্যা দূর করার কিছু ঘরোয়া টোটকা রয়েছে। সে সঙ্গে খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয়ে (Cooking Tips)।

Cooking Tips do you know how many whistles are sufficient to keep goat meat tender

আরও পড়ুন: উইকএন্ড ট্রিপে খুঁজছেন নতুন ঠিকানা? পাহাড় আর চা-বাগানের মাঝে জুরান্তি হতে পারে সেরা পছন্দ

১ কেজি মটন প্রেশার কুকারে রাঁধতে মাঝারি আঁচে ৫ থেকে ৬টি সিটি দিতে হবে। তবে মাংস যদি বেশি শক্ত হয়, তবে ৭ থেকে ৮টি সিটি লাখেয়াল রাখবেন পুরো সময়টা যেন মাঝারি আঁচে রান্না হয় (Cooking Tips)।

এছাড়াও খুব বেশি আঁচে সিটি দিলে মাংস সেদ্ধ হওয়ার আগেই জল শুকিয়ে শক্ত হয়ে যেতে পারে। সিটি পড়ার পর গ্যাস বন্ধ করে কুকার নিজে থেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, প্রেশার বার হতে দিন।

পাশাপাশি গতে পারে। রান্নার আগে মাংস ভালো করে ম্যারিনেট করে নিলে সময় কম লাগে। রান্নার আগে মাংস ১-২ ঘণ্টা টক দই, লেবুর রস বা পেঁপে বাটা দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংস খুব দ্রুত ও নরম সেদ্ধ হয়।

পুরো সময়টাই মাঝারি আঁচে রান্না করতে হবে। বেশি আঁচে সিটি দিলে মাংস সেদ্ধ হওয়ার আগেই জল শুকিয়ে পুড়ে যেতে পারে (Cooking Tips)।