Durga Puja 2026 Live Updates

বাড়িতে বানানো নাড়ু শক্ত হয়ে যাচ্ছে, কীভাবে নরম করবেন নারকেল নাড়ু?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই গিয়েছে বিজয়া। আজ বাদে কাল কোজাগরী লক্ষ্মীপুজো। এই সময় প্রতিটি বাঙালি বাড়িতেই তৈরি হয় নারকেল নাড়ু (Cooking Tips)। বিজয়াতে মিষ্টিমুখ থেকে লক্ষ্মীপুজোর ভোগে নাড়ু থাকবেই। কিন্তু অনেকসময় বাড়িতে বানানো নাড়ু নরম হতে চায় না। বাড়িতে নাড়ু নরম করার উপায় কী?

কীভাবে বানাবেন নারকেল নাড়ু (Cooking Tips)

নারকেল নাড়ু বানাতে লাগে দুটি উপকরণ- নারকেল এবং গুড় বা চিনি। এছাড়াও চাইলে ছোট এলাচ গুঁড়ো ও ঘি দিতে পারেন। চিনির নাড়ু বানাতে হলে নারকেল কুরিয়ে প্রথমে একটি বড় কড়াইতে কোরানো নারকেল আর চিনি মিশিয়ে হালকা আঁচে ৩০ মিনিট নাড়তে থাকুন।

Cooking tips for soft homemade naru

কম আঁচে নাড়ান মিশ্রণ: এভাবে নাড়াতে নাড়াতে প্রায় ৩০-৪০ মিনিট পর মিশ্রণটি আঠালো হয়ে যাবে। চিনির রস শুকিয়ে নারকেলের সঙ্গে মিশে গেলে ধোঁয়া উঠতে শুরু করবে। এই পর্যায়ে মিশ্রণটি নামিয়ে নিন।

আরও পড়ুন : রেকর্ড ভিড় শিয়ালদহে, পুজোয় কোন স্টেশনে কত যাত্রী সমাগম হল?

কীভাবে নরম হবে নাড়ু: হালকা গরম থাকা অবস্থাতেই অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে গোল করে নাড়ুর আকার দিন। প্রয়োজনে হাতে ঘি (Cooking Tips) মাখিয়ে নিন। গরম অবস্থায় পাকালে নাড়ু নরম থাকে, আবার ভেঙেও যায় না। একটি থালায় সাজিয়ে রাখুন সব নাড়ু। ঠাণ্ডা হয়ে গেলেই নাড়ু শক্ত হয়ে যাবে।

আরও পড়ুন : বিগ বসের ঘরে সম্পর্কের রদবদল, নতুন ক্যাপ্টেন হলেন মনামী

মনে রাখবেন, নাড়ুর মিশ্রণ তৈরির সময় আঁচ ফেশি রাখবেন না। এতে নারকেল পুড়ে গিয়ে নাড়ু তেতো হয়ে যেতে পারে। নারকেলের মিশ্রণ আর চিনি ভালো করে না মিশলে নাড়ু শক্ত হবে। নারকেল কোরানো যত মিহি হবে নাড়ু তত নরম হবে।