হালুয়া বেশি মিষ্টি হয়ে গিয়েছে? স্বাদ ঠিক করার সহজ উপায় জানুন

Published on:

Published on:

Cooking Tips how to fix halwa that is too sweet
Follow

বাংলা হান্ট ডেস্ক: বহু সময় রান্না করতে গেলে হাত ফসকে নুন, চিনি অথবা যে কোন গুঁড়ো মশলা বেশি পড়ে যায়। যার ফলে খাবারের স্বাদ একেবারেই আলাদা হয়ে যায়। অনেক সময় সেই খাবার মুখে তোলা যায় না। কিন্তু আজকের প্রতিবেদনে রইল হালুয়া করতে গিয়ে যদি বেখেয়ালে হাত ফসকে একটু চিনি বেশি পড়ে যায় তাহলে সেই খাবার ফেলে না দিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি চিনির মাত্রাকে আবারও পরিমান মত আনতে পারবেন সেই বিষয়ে ঘরোয়া বেশ কিছু টোটকা (Cooking Tips)

বেশি মিষ্টি হালুয়া ঠিক করবেন কীভাবে (Cooking Tips)

১) চিনির মাত্রা বেড়ে গেলে খাবারের মধ্যে মিশিয়ে দিতে পারেন লেবুর রস। এর জন্য এক থেকে দু-চামচ পাতিলেবুর রস আপনি মিশাতে পারেন। এতে আপনার খাবারে চিনির পরিমাণের ব্যালেন্স হয়ে যাবে (Cooking Tips)।

২) মালাইকারি জাতীয় খাবারে যদি চিনির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তার মধ্যে আপনি দিয়ে দিতে পারেন দুধ। বর ক্ষেত্রে নারকেলের দুধ এই কাজে বেশি ভালো উপকার দেয়।

Cooking Tips how to fix halwa that is too sweet

আরও পড়ুন: ইলিশের ঝোলে কাসুন্দির ছোঁয়া, পাতে উঠলেই মন জিতে নেবে এই পদ, রেসিপি রইল

৩) যেকোনো গ্রেভিজাতীয় খাবারে যদি চিনির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আপনি দিতে পারেন ভিনিগার। তবে ভিনেগার দেওয়ার সময় পরিমাণ ও পরিমাপ বুঝে দেবেন।

৪) তেঁতো খাবার আপনার রান্নায় মিষ্টি স্বাদ কমিয়ে দিতে পারে। হাত ফসকে বেশি চিনি পড়ে গেলে, সেই রান্নায় মিশিয়ে দিন তেঁতো স্বাদের উপাদান। তা বলে, উচ্ছে-করলা নয়। মিশিয়ে দিন কোকো পাউডার (Cooking Tips)।