বাংলা হান্ট ডেস্ক: নুন এমন একটি উপকরণ যা একটু বেশি হলেই খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় কম নুন হলেও খাবারে সেই রকম টেস্ট পাওয়া যায় না। কিন্তু কোন কারণে ভুল বশত যদি খাবারে নুন বেশি হয়, তাহলে খাবার ফেলে না দিয়ে বরং এই পদ্ধতিতে খাবার গুলোর নুনের পরিমান সঠিক জায়গায় নিয়ে আসুন (Cooking Tips)।
তরকারি নোনতা? জানুন ৫টি টিপস (Cooking Tips)
১) রান্না করার সময় চেখে নিয়ে তারপর নুন মেশাবেন। কিন্তু হঠাৎ করে যদি নুন বেশি হয়ে যায়, তাহলে একদম ভয় পাবেন না। তখন খাবারে একটা আলু কেটে ফেলে দিন। বাড়তি নুন শুষে নেবে (Cooking Tips)।

আরও পড়ুন: হোলিতে ছুটি বাড়ছে? ৩ ও ৪ মার্চ ব্যাঙ্ক খোলা না বন্ধ, দেখে নিন আপডেট তালিকা
২) রান্না করার অভিজ্ঞতা না থাকলে অনেক সময় নুন বেশি কম হয়ে যায়। কিন্তু নুনে পোড়া খাবার খাওয়া যায় না। এক্ষেত্রে আদা বা ময়দার ছোট বল বানিয়ে ঝোল বা তরকারিতে দিয়ে দিন।
৩) নুনের পরিমাণ যদি খুব বেশি না হয় তাহলে ক্রিম ব্যবহার করতে পারেন। কোনও কারি রান্নাতে যদি নুন বেশি পড়ে যায়, তাহলে এতে খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে পারেন।
৪) বাড়িতে সবসময় ক্রিম থাকে না। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন টকদই। টকদই জল ঝরিয়ে নিয়ে ফেটিয়ে নিন। এতে নুনের পরিমান কমে যাবে।
৫) রান্নায় নুন বেশি হয়ে গেলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। কাঁচা পেঁয়াজ অল্প করে কুচিয়ে নিন। সেটা মিশিয়ে দিন খাবারে (Cooking Tips)।












