বাজারের পনিরে ভেজালের ভয়? ঘরে দুধ দিয়ে ৫ ধাপে বানান একেবারে নরম পনির

Published on:

Published on:

Cooking Tips make fresh paneer at home in 5 steps
Follow

বাংলা হান্ট ডেস্ক: পনির খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি কম পাবেন। তবে বাজারে বিক্রি হওয়া পনিরগুলো অনেক সময় ভেজাল হয়। এর ফলে মানুষ বাজার থেকে পনির কিনে নিয়ে আসতে ভয় পায়। তাই আজকের প্রতিবেদনে রইল, কিভাবে আপনি বাড়িতে ই একেবারে খাঁটি পনি বানাতে পারবেন তাও আবার সহজ পদ্ধতিতে। জেনে নিন বিস্তারিত (Cooking Tips)।

৫ ধাপে ঘরেই বানান টাটকা পনির (Cooking Tips)

১) প্রথমে একটি মোটা পাত্রে দুধ ভালো ভাবে গরম করে নিন। এরপর দুধ ফুটে উঠলে তার মধ্যে টক জাতীয় উপাদান দিয়ে দিন।

২) টক জাতীয় উপাদানের মধ্যে আপনি লেবুর রস অথবা ভিনেগার দিতে পারেন। এবার সবটা ঢেলে দেবেন না অল্প অল্প করে মিশাতে থাকুন এই টক জাতীয় মিশ্রণটি। এবার ধীরে ধীরে দেখবেন দুধ কাটতে শুরু করবে।

Cooking Tips make fresh paneer at home in 5 steps

আরও পড়ুন: পুজোর টিকিট কাটতে তাড়াহুড়ো নয়! কবে বুকিং করবেন, কনফার্ম না হলে কী উপায় জানুন?

৩) এরপর দুধের সাদা অংশ দলা পাকিয়ে উঠতে থাকলে সেটিকে ছানা বলা হয়। এরপর গ্যাস থেকে নামিয়ে একটি কাপড়ের মধ্যে পুরো দুধটি ঢেলে নেবেন।

৪) এ বার কাপড়টি তুলে ছানার জল আলতো করে চেপে বার করে নিন। খুব জোরে চাপ দিয়ে সব জল বার করার চেষ্টা করবেন না। পনির নরম রাখতে কিছুটা আর্দ্রতা থাকা দরকার।

৫) ছানাটিকে কাপড়ে চেপে রেখে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর সম্পূর্ণ জল ঝরে গেলে সেটিকে ধীরে ধীরে কেটে নিন। আর এই ভাবেই আপনি বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারবেন নরম তুলে পনির (Cooking Tips)।