বাংলা হান্ট ডেস্ক: রান্নাঘর সামলানোর জন্য ঠিক যতটা দক্ষতার প্রয়োজন হয় ঠিক ততটাই প্রয়োজন হয় কৌশলের। কারণ ফোড়ন দেওয়ার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় তেল ছিটে গায়ে লাগে। এর ফলে ফোসকা পড়ে যায় অনেক সময়। তবে আজকের প্রতিবেদনে রইল এমন কিছু ঘরোয়া টোটকা যার মাধ্যমে আপনি এই সকল সমস্যার থেকে সহজে মুক্তি পেতে পারবেন। জেনে নিন সেই বিষয় বিস্তারিত (Cooking Tips)।
তেল ছিটকে গায়ে লাগছে মাছ ভাজার এই টোটকা জানুন (Cooking Tips)
১) গরম তেলে সর্ষে ফোড়ন দিলে অনেক সময় তেল ছিটকে গায়ের আসে। এরকম হলে পরে তেল হালকা গরম হলে খানিকটা নুন দিয়ে দিন। তারপরে সর্ষে দিলে দেখবেন আর ফোড়ন দেওয়ার সময় তেল ছিটকে আসবে না (Cooking Tips)।
২) অথবা মাছ ভাজার সময় অনেক ক্ষেত্রে তেল ছিটে হাতে লাগে। এইসব ক্ষেত্রে যখন আপনি মাছটি দেবেন তখন সামান্য তাতে নুন মিশিয়ে নিন। এতে মাছ যেমন একদিকে করাইতে আটকিয়ে যাবে না। অপরদিকে তেল ছিটকে আসবে না।

আরও পড়ুন: শিলিগুড়িতে নতুন আদালত ভবন তৈরির উদ্যোগ! কবে শুরু হবে কাজ, বড় ঘোষণা আইন প্রতিমন্ত্রীর
৩) ফোড়ন দেওয়া বা মাছ ভাজার সময়ে সামান্য জল থাকলে তেল ছিটকে লাগবে বেশি। রান্নার আগে জল হাত মুছে নিন। খেয়াল রাখা দরকার মশলা যেন হয় শুকনো।
৪) মাছ ভাজলে বেশি তেল ছিটকে আসে। তেলে দেওয়ার আগে মাছের গা থেকে জল ঝেরে নিন বা টিস্যু দিয়ে মুছে নিন (Cooking Tips)।













