বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রথম ম্যাচে তিনি ব্যর্থ হওয়ার পর সমালোচকরা দাঁত-নখ বার করে ঝাঁপিয়ে পড়েছিল তার ওপর। পর্তুগাল (Portugal) দলকে তিনি কেবলমাত্র উপস্থিত থেকেই ক্ষতি করছেন এমন অভিযোগও তুলেছিলেন অনেক ক্রীড়া বিশেষজ্ঞ। কিন্তু তাদের প্রত্যেককে চুপ করিয়ে দিলেন চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে। জোড়া গোল করে পর্তুগালকে গ্রূপের শীর্ষস্থানের লড়াইয়ে টিকিয়ে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
সকলেই জানেন যে টানা ৬ টি বিশ্বকাপে গোল করার অনন্য নজির এদিন গড়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো। টানা ছয়টি বিশ্বকাপ খেলেও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি এই রেকর্ড ছুঁতে পারেননি। কিন্তু এই রেকর্ড ছাড়াও বিশ্বকাপের মঞ্চে এমন দুটি রেকর্ড করেছেন রোনাল্ডো যা এর আগে কখনো দেখা যায়নি।

বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ছটি বিশ্বকাপে অংশগ্রহণ করে প্রত্যেকটাতে অন্তত একবার ম্যাচের সেরার শিরোপা জেতার রেকর্ড গড়েছেন রোনাল্ডো। ভবিষ্যতে এই রেকর্ড কারোর পক্ষে ভাঙা সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ এই রেকর্ড ভাঙতে গেলে দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকতা বজায় রাখতে হয়, যা রোনাল্ডো করে দেখিয়েছেন। ভবিষ্যতে অন্য কোন তারকার পক্ষে এমনটা করা সম্ভব হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
আরও পড়ুন: পিছিয়ে গিয়েও জয়! নাটকীয় ম্যাচে আইভরি কোস্টকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপের নক-আউটে জার্মানি
এছাড়া একমাত্র ফুটবলার হিসেবে ইউরো এবং বিশ্বকাপের মঞ্চে দশটি করে গোল করার রেকর্ড করেছিল রোনাল্ডো। বিশ্বকাপের মঞ্চে ১০টির বেশি গোল রয়েছে প্রায় ১৩ জন তারকা। কিন্তু ইউরোর মঞ্চে ১০-এর বেশি গোল করতে পেরেছেন একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই। দুই প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৪ গোল করেছেন সিআরসেভেন।
আরও পড়ুন: ২ ম্যাচে ৫ গোল মেসির! আবারও জয় আর্জেন্টিনার, রেকর্ডের নেশায় মেতেছেন LM10
পর্তুগালের পরের ম্যাচ শক্তিশালী কলম্বিয়ার বিরুদ্ধে। উজবেকিস্তান এবং কঙ্গোকে হারিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন হামেস রদ্রিগেজরা। তাদেরকে টপকে গ্রুপে নিজেদের শীর্ষস্থান নিশ্চিত করতে গেলে ওই ম্যাচে জয় ছাড়া কোনও উপায় নেই পর্তুগালের। এর আগে বিশ্বকাপের মধ্যে লাতিন আমেরিকান কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেননি রোনাল্ডো। সেই অধরা কাজ সম্পূর্ণ করে তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালকে জয় এনে দিতে পারেন কিনা, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ফুটবল বিশ্ব।













