ক্ষেপণাস্ত্রের মতো শট, পরপর গোলে কেঁপে উঠছে জাল! বিশ্বকাপের আগে প্র্যাক্টিসে মগ্ন ৪১-এর রোনাল্ডো

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপের (FIFA World Cup 2026) আগে হাতে রয়েছে আর মাত্র পাঁচটা দিন। এই মুহূর্তে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮ একটি দেশের ফুটবলাররা নিজেদেরকে শেষ মুহূর্তের প্রস্তুতিতে মগ্ন করে রেখেছেন। আর যে ফুটবলাররা বাকিদের চেয়ে আরো একটু বেশি অনুশীলন করে নিজেদেরকে প্রস্তুত রাখছেন তাদের মধ্যে অন্যতম হলেন পর্তুগাল (Portugal) ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

৪১ বছর বয়সেও সাফল্যের পেছনে ফুটছেন রোনাল্ডো:

বছর ৪১-এর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামবেন তা অনেকেই হয়তো ভাবতে পারেননি চার বছর আগে। মরক্কোর বিরুদ্ধে পর্তুগালের হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন সিআরসেভেন। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। মাদেইরার ব্রাভা নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। কিন্তু তবু নিজেকে একই রকম তরতাজা ও ক্ষুধার্থ রেখে গিয়েছেন ক্রিশ্চিয়ানো।

আরও পড়ুন: এই ২ তরুণ ফুটবলার হবেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের চমক! তালিকায় এক ব্রাজিলিয়ান ও আর্জেন্টিনার ১

২০২২ সালের বিশ্বকাপের পরেই তিনি পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। তখন অনেকেই রোনাল্ডোর ইউরোপিয়ান ফুটবল ছেড়ে এশিয়ার এক নাম না জানা লিগে আশা নিয়ে ব্যঙ্গক্তি করতে পিছপা হননি। কিন্তু তাদের সকলকে ভুল প্রমাণ করে সৌদি প্রো লিগে রেকর্ডেড বন্যা বইয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। যত দিন গিয়েছে, সেই লিগ উন্নতি করেছে। ইউরোপ থেকে একাধিক তারকা ফুটবলার পাড়ি জমিয়েছে সৌদির মাটিতে। আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে পারফর্ম করে নিজের জাত চিনিয়েছেন রোনাল্ডো।

আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ! খেতাব জিততে হলে এই অভিশাপ টপকাতে হবে মেসির আর্জেন্টিনাকে

চার মরশুম সৌদি লিগে কাটিয়ে তিনি দুবার জিতেছেন গোল্ডেন বুটের খেতাব। নিজের দল আল নাসরকে জিতিয়েছেন বহু প্রতীক্ষিত লিগ ট্রফি। গতবছর সেমিফাইনালে জার্মানি এবং ফাইনালে স্পেনকে হারিয়ে নিজের দেশ পর্তুগালকে জিতিয়েছেন দ্বিতীয়বার নেশনস লিগ খেতাব। কিন্তু তাও সাফল্যের খিদে কমেনি রোনাল্ডোর। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, পর্তুগাল দলের অনুশীলন শেষে একা একাই বল পায়ে ফ্রি-কিক অনুশীলন করছেন ক্রিশ্চিয়ানো। তার একের পর এক বুলেটের মতো নেওয়ার শটগুলি গোলরক্ষককে অসহায় ভাবে দাঁড় করিয়ে রেখে খুঁজে নিচ্ছে জালের ঠিকানা।

https://x.com/i/status/2062954497370968378

এইবার যথেষ্ট শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপ খেলতে আসছে পর্তুগাল। মাঠের প্রত্যেকটি পজিশনের জন্য ১ এর বেশি দক্ষ ফুটবলার রয়েছে তাদের দলে। তবু বোনের জন্য আজও এই বদলে যাওয়া পর্তুগালের প্রধান মুখ থাকছেন রোনাল্ডোই। ৪১ বছর বয়সী রোনাল্ডোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য প্রস্তুত ব্রুনো ফার্নান্ডেজ, ভিটিনহা, জোয়াও ফেলিক্স, নুনো মেন্ডেজের মতো তারকারা। তবে গত পাঁচ বছরে ভালো দল নিয়েও একের পর এক মেজর টুর্নামেন্টে ব্যর্থতাই হাতে এসেছে পর্তুগালের। দল হিসাবে তাদের সেরাটা কোচ রবার্ট মার্টিনেজ বার করে আনতে পারবেন কিনা, সেই বিষয়ের ওপরে নির্ভর করবে বিশ্বকাপে পর্তুগালের সাফল্য। এর আগে দুবার সেমিফাইনাল খেলা ছাড়া বড় কোন সাফল্য নেই পর্তুগিজ দলের। ইউসেবিও, ফিগোদের অধরা স্বপ্ন কি পূরণ করতে পারবেন রোনাল্ডোরা? উত্তর পাওয়া যাবে কয়েক সপ্তাহের মধ্যেই।