বাংলায় ২২ শতাংশ DA বাড়ানো হল? সরকারি কর্মীদের উদ্দেশে জরুরি বার্তা মুখ্যসচিবের

Published on:

Published on:

dearness allowance(210)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বাজেট যত এগিয়ে আসছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ (Dearness Allowance) নিয়ে চর্চা তত বাড়ছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিজেদের দাবি-দাওয়া নিয়ে আরও জোরালো আওয়াজ তুলছেন রাজ্য সরকারি কর্মচারীরা (Government Employees)। ইতিমধ্যেই রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশন। মহার্ঘ ভাতা কতটা বাড়বে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে সোমবার সকাল থেকে ডিএ (DA) সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। যা বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞপ্তির সত্যতা কতটা? সেই নিয়ে বার্তা দিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল (Manoj Panth)।

ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি ভুয়ো, জানালেন মুখ্যসচিব | Dearness Allowance

যে নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে,যেখানে মুখ্যসচিবের নাম ও স্বাক্ষর ব্যবহার করে ডিএ বৃদ্ধির বিষয়ে বলা হচ্ছে। বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ২২ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হল।
সেই বিজ্ঞপ্তিটি নিয়েই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সতর্ক করলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নয়া বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ভাইরাল হওয়া নির্দেশিকা ভুয়ো। সেই রকম কোনও নির্দেশিকাকে সরকারি আদেশ বলে বিশ্বাস না করার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, এত বড় হারে ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়ার মতো ‘অতিমানবীয় ক্ষমতা’ মুখ্যসচিবের নেই।

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের উদ্দেশে মুখ্যসচিবের বার্তা, ২২ জুন রাজ্য বাজেট পেশ না হওয়া পর্যন্ত ডিএ সংক্রান্ত কোনও ঘোষণাকে সরকারি আদেশ বলে না মানতে। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যের নব নির্বাচন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক হয়।

dearness allowance(183)

আরও পড়ুন: আজই শেষ দিন জনকল্যাণ শিবিরের! ৫৪ সরকারি প্রকল্পে আবেদনের শেষ সুযোগ, কোথায় চলছে ক্যাম্প?

সেই বৈঠকে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রীর আশ্বাস ছিল, ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিএর নিয়ে ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে সুখবর আসবে। বর্তমানে সকলে বাজেটের দিকে চেয়ে রয়েছেন। বাজেটে কতটা ডিএ বাড়বে? কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে কী না সেই প্রশ্ন এখন সকলের মনে।