রাজ্য সরকারি কর্মীদের পোয়া বারো, DA বৃদ্ধি পাচ্ছে বাজেটে!

Published on:

Published on:

dearness allowance(212)
Follow

বাংলাহান্ট ডেস্ক: তিন দিন পর রাজ্য বাজেট। বিজেপি সরকারের প্রথম বাজেট নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। ইতিমধ্যেই রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশন। ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পেতে পারে বাজেটে। সূত্রের খবর এমনটাই।

ডিএ বৃদ্ধির সম্ভাবনা বাজেটে | Dearness Allowance

এর আগে পয়লা জুন রাজ্যের নব নির্বাচন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রীর আশ্বাস ছিল, ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে থাকা বকেয়া ডিএর নিয়ে ২২ জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে সুখবর আসবে। বর্তমানে সকলে বাজেটের দিকে চেয়ে রয়েছেন।

সম্প্রতি খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের কর্মচারীদের সপ্তম পে কমিশনের কমিটি গঠন করা হয়েছে। বকেয়া ডিএ-ও আমরা আসার পর প্রায় ৩ লক্ষ কর্মচারী ও পেনশনার তাদের বকেয়া ছিল, তাদেরকে আমরা ১৬-১৯ ক্লিয়ারও করেছি বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। ডিএ সহ অন্যান্য বিষয় ২২ জুন আমাদের বাজেটে থাকবে।”

সরকারি কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে বলেন, “এবার কর্মচারী, শিক্ষকদের বড় অংশ তারা স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে, গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছে, আমরা তাদেরও আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে প্রচেষ্টায় রয়েছি।” মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সরকারি কর্মীদের একটা অংশ মনে করছে, রাজ্য বাজেট তাদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে।

Dearness Allowance(196)

আরও পড়ুন: চাঁদ নয়! গোটা বিশ্বকে চমকে দিয়ে পৃথিবীর এই ‘উপগ্রহে’ পদার্পণ করতে চলেছে চিন

আবার সম্প্রতি ডিএ নিয়ে এক ভুয়ো বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে মুখ্যসচিবের জারি করা বিজ্ঞপ্তিতেও ইঙ্গিত রয়েছে এই বিষয়ে। সেই বিজ্ঞপ্তির একেবারে শেষ অনুচ্ছেদে ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল বলেন “যেকোনো অফিশিয়াল ঘোষণার জন্য আগামী ২২শে জুন ২০২৬ তারিখে পেশ হতে চলা রাজ্য বাজেট পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন।” মুখ্যসচিবের এই বার্তার পর বাজেটে ডিএ বৃদ্ধির জল্পনা আরও জোরালো হয়েছে।