বকেয়ার টাকা মিলবে নগদে, উৎসবের মরসুমে ফের একবার DA বাড়াল রাজ্য সরকার, কতটা?

Published on:

Published on:

dearness allowance(116)

বাংলাহান্ট ডেস্ক: উৎসবের মরসুমে একের পর এক রাজ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর। দিওয়ালির আগে কেন্দ্র সরকার সহ বেশ কয়েকটি রাজ্য সরকার নিজের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে। ডিএ বৃদ্ধি হয়েছে পশ্চিমবঙ্গেও। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হয়েছেন।

ডিএ বাড়ল আরেক রাজ্যে | Dearness Allowance

ইতিমধ্যেই ডিএ বৃদ্ধি করেছে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, গুজরাট পাঞ্জাব সহ একাধিক রাজ্য। সম্প্রতি উত্তরাখণ্ড সরকার রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য ৩% ডিএ এবং ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যা উৎসবের মরসুমে সে রাজ্যের সকল সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে।

এর আগে এই রাজ্যের কর্মচারীরা ৬০% হারে ডিএ পাচ্ছিলেন। এবার তা বেড়ে হল ৬৩ শতাংশ। অর্থাৎ এবার থেকে কেন্দ্রীয় হারেই ডিএ পাবেন সে রাজ্যের সরকারি কর্মীরা। দীপাবলির মধ্যে সরকারের এই সিদ্ধান্ত সামনে এসেছে। উত্তরাখণ্ড সরকারের রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৩% ডিএ বৃদ্ধির ঘোষণায় উপকৃত হবেন বহু।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গের আরও ৪ ডিগ্রি নামবে তাপমাত্রাও: আগামীকালের আবহাওয়া

বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মচারী, স্থানীয় সংস্থা, অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য কর্মী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর বেতন স্কেল অনুযায়ী বেতনভোগীরা। রাজ্য সরকার তরফে জানানো হয়েছে এই ডিএ বৃদ্ধি ১লা জুলাই থেকে কার্যকর হবে। সরকার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে যে, ১ জুলাই থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ের জন্য ডিএ বকেয়া, কর্মচারীদের নগদে প্রদান করা হবে।

পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা

সম্প্রতি বাংলায় একধাক্কায় ২০% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা পৌঁছেছে ৩৮ শতাংশে। তবে কেন্দ্রীয় সরকার নিজের সরকারি কর্মচারীদের জন্য তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পর একের পর এক রাজ্য যখন সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি তুলছেন। একাধিকবার মুখ্যমন্ত্রী নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন, নয়া পে কমিশন গঠন হওয়ার আগে ডিএ বাড়াবে পশ্চিমবঙ্গ সরকার।