নির্বাচনে জিতেই সরকারি কর্মচারীদের DA বাড়াল রাজ্য সরকার, খুশিতে আত্মহারা সকলে

Published on:

Published on:

dearness allowance(201)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য বিধানসভা নির্বাচন গিয়েছে অসমে। ফের ক্ষমতায় এসেছে বিজেপি। আর এরই মধ্যে রাজ্যে আরও এক দফায় ডিএ বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করল সে রাজ্যের সরকার। রাজ্য সরকারি কর্মীদের ২% হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্যে- Dearness Allowance

শুক্রবার অসম মন্ত্রিসভা মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে লাখ-লাখ সরকারি কর্মচারী লাভবান হবেন। প্রসঙ্গত, এতদিন তারা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন। এবারে ফের ২% ডিএ বাড়ায় তার পরিমাণ হল ৬০ শতাংশ।

অসমে ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে ৮ লক্ষেরও বেশি রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, শুক্রবার অসম মন্ত্রিসভা রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) দুই শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে, যার ফলে এটি মূল বেতনের ৫৮% থেকে বৃদ্ধি পেয়ে ৬০% হয়েছে।

আরও পড়ুন: তৃণমূলের প্রাক্তন বিধায়কের গেস্ট হাউসে হানা দিয়েই চোখ কপালে! মিলল ভুরি ভুরি কন্ডোম প্যাকেট থেকে বিছানা-বালিশ

dearness allowance(188)

আরও পড়ুন: আর রক্ষা নেই! CAA বিরোধী আন্দোলনের তদন্তে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, তৈরি হচ্ছে বিশেষ সেল

ডিএ বৃদ্ধি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমরা সরকারি কর্মচারীদের ডিএ দুই শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত তাঁরা ৫৮% ডিএ পাচ্ছিলেন, আজকের এই বৃদ্ধির পর তা ৬০%-এ পৌঁছাবে।” উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সপ্তম পে কমিশনের আওতায় রয়েছেন তারা। এপ্রিল মাসেই ২% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। এবার সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত অসম সরকারের।