দার্জিলিংয়ের কাছেই মেঘে ঢাকা স্বল্প পরিচিত গ্রাম, ছুটিতে ঘুরে আসুন টোংলু থেকে

Published on:

Published on:

Darjeeling take a two-day trip to the mountain village of Tonglu

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজো শেষ হয়ে গিয়েছে। এবার আসতে চলেছে শীতকাল। আর শীতকাল পড়লে, সকলেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। এবার আপনিও যদি ঘুরতে যাওয়ার কথা বলেন তাহলে সবার আগে মাথায় আসবে দার্জিলিং এর কথা (Darjeeling)। কিন্তু বর্তমানের দার্জিলিঙে যে পরিমাণে লোক সংখ্যা বেড়ে গিয়েছে তাতে হাতে দুদিন সময় নিয়ে গিয়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা কষ্টের ব্যাপার। কিন্তু দার্জিলিং এর ভেতরেই রয়েছে এমন একটি জায়গা যেখানে গেলে পরে আপনি একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখতে পারবেন। অপরদিকে পাবেন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুবর্ণ সুযোগ। আর সেই জায়গাটি হল টোংলু।

দু’দিনের ছুটিতে ঘুরে আসুন পাহাড়ি গ্রাম টোংলু (Darjeeling)

হাতে যদি দুদিনের সময় থাকে, আর আপনি যান প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে। তাহলে ঘুরে আসতে পারেন দার্জিলিংয়ের (Darjeeling) স্বল্প পরিচিত গ্রাম টোংলু থেকে। এইখানে আসলে পরে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। পাশাপাশি প্রাণ ভরে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

এছাড়াও এই জায়গাটির দার্জিলিং এর থেকেও উঁচুতে অবস্থিত। যার ফলে কাঞ্চনজঙ্ঘা সঙ্গে যোগ আর দার্জিলিংয়ের থেকে নিবিড়। এবার যারা হাতের দুদিনের ছুটি নিয়ে দার্জিলিং ঘুরতে যাচ্ছে, তারা অনায়াসে একটা দিন এখানে কাটিয়ে আসতে পারেন। অথবা দার্জিলিং থেকে এক বেলার জন্য ঘুরে আসতে পারেন এখান থেকে।

Darjeeling take a two-day trip to the mountain village of Tonglu

আরও পড়ুন: ফের ব্যাঙ্কের ছুটি, আগামী সপ্তাহে কলকাতায় কতদিন বন্ধ থাকবে পরিষেবা?

এই জায়গাটির মূলত সান্দাকফু যাওয়ার পথে পড়ে। এখানে যাওয়ার পথে মিলবে অপূর্ব পাহাড়ের সৌন্দর্য। পাশাপাশি এখানে যাওয়ার পথে দেখবেন দু কয়েকটি বাড়ি। এছাড়াও এখানকার রাস্তা বেশ চড়াই। তাই বর্ষাকালে এইখানে রাস্তা দিয়ে যেন মেঘের হাঁটা দেখা যায়।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

এইখানে যাওয়ার জন্য আপনাকে সবার প্রথমে নিউ জলপাইগুড়িতে নামতে হবে বা আকাশ পথে আসলে বাগডোগরা এয়ারপোর্টে নামতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন দার্জিলিং। তারপর দার্জিলিং থেকে গাড়ি ভাড়া করে চলে যায় টোংলু। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি হোমস্টে। তাছাড়া এইখানে আসলে পরে আপনি খেতে পারবেন এখানকার অথেন্টিক খাবার (Darjeeling)।