বাংলা হান্ট ডেস্কঃ চলতি বছরের জানুয়ারি মাসে অষ্টম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার। তবে বেতন কমিশন লাগু হতে এখনও বেশ কিছুটা সময় লেগে যাবে। নয়া পে কমিশন নিয়ে অপেক্ষা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এমনটাই দাবি করা হচ্ছে রিপোর্টে। তবে এর মধ্যেও রয়েছে বড়সড় সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে (Dearness Allowance) পারে ফের এক দফায়।
ফের এক দফায় ডিএ বাড়বে কেন্দ্রের কর্মীদের | Dearness Allowance
অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) ঘোষণা হলেও বাস্তবায়নের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পে কমিশন নিয়ে সুখবরের জন্য অপেক্ষার মাঝেই ডিএ নিয়ে জুলাই মাসেই সুখবর আসতে পারে সরকারি কর্মীদের জন্য। এখনও পর্যন্ত কীবোর্ড আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জুলাই মাসে কর্মচারী ও পেনশনভোগীরা আরও একবার মহার্ঘ ভাতার বৃদ্ধির আশা করছেন।
সম্প্রতি সামনে আসা নতুন মুদ্রাস্ফীতির তথ্য DA বৃদ্ধির হারকে আরও জোরদার করেছে। শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য (AICPI-IW) সূচকের উপর ভিত্তি করেই মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। মে মাসে সামগ্রিক খুচরো মুদ্রাস্ফীতির হার ৩.৯৩ শতাংশ। এপ্রিল মাসের তুলনায় ০.৪৫ শতাংশ বেশি রয়েছে এই হার।
এপ্রিল মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৪৮ শতাংশ। গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতি ৩.৭৪ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪.২৫ শতাংশে পৌঁছেছে আর শহরাঞ্চলে এই হার ৩.১৬ শতাংশ থেকে বেড়ে ৩.৫৩ শতাংশ হয়েছে। খাদ্যপণ্যের ক্ষেত্রেও মুদ্রাস্ফীতি বেড়েছে।

আরও পড়ুন: ৩ ম্যাচে ৬ গোল, জর্ডানের বিরুদ্ধে ম্যাচেও বিশ্বরেকর্ড মেসির! অপরাজিত থেকে নক-আউটে আর্জেন্টিনা
একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও ২-৩% বেড়ে যেতে পারে। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। সরকার ইতিমধ্যেই জানুয়ারি মাসের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। এখন সকলে জুলাইয়ের অপেক্ষায়। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। যদিও তার ঘোষণা কিছু সময় পর হতে পারে।













