সরকারি কর্মীদের পোয়া বারো! ফের একবার বাড়তে চলেছে DA, এবার কত শতাংশ?

Published on:

Published on:

dearness allowance(199)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ডিএ নিয়ে সুখবরের মাঝেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে (Dearness Allowance) পারে ফের এক দফায়। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) ঘোষণা হলেও বাস্তবায়নের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পে কমিশন নিয়ে সুখবরের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হলেও ডিএ নিয়ে জুলাই মাসেই সুখবর আসতে পারে সরকারি কর্মীদের জন্য।

ফের এক দফায় ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মীদের | Dearness Allowance

শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য (AICPI-IW) সূচকের উপর ভিত্তি করেই মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়। চলতি বছর মার্চে এই সূচক ছিল ১৪৯.১। এপ্রিল মাসে এই সূচক বেড়ে ১৪৯.৯ হয়েছে। বর্তমানে শ্রমিকদের জন্য খুচরো মূল্যবৃদ্ধির হার ৪.২৭% থেকে বেড়ে হয়েছে ৪.৪৬%।

মনে করা হচ্ছে জুলাই মাসেই ডিএ বৃদ্ধির খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একাধিক রিপোর্টে তেমনই দাবি করা হচ্ছে। উল্লেখ্য মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW)-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে ফের এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

এআইসিপিআই ইন্ডেক্স অনুযায়ী, মার্চ, এপ্রিল মাসের সূচক যা রয়েছে সেই হিসেবে জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও ৩% বেড়ে যেতে পারে। সরকার ইতিমধ্যেই জানুয়ারি মাসের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। এখন সকলে জুলাইয়ের অপেক্ষায়। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। যদিও ঘোষণা আরও পরে হওয়ার সম্ভাবনা।

dearness allowance(208)

আরও পড়ুন: তারাতলা কাণ্ডে মুখ্যমন্ত্রীর মুখে ‘কালী’র নাম! ফিরহাদ ঘনিষ্ঠ এই ব্যক্তি আসলে কে জানেন?

এপ্রিল ২০২৬ পর্যন্ত পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে ১২ মাসের গড় হিসেব ও প্রয়োজনীয় ফর্মুলা প্রয়োগ করলে প্রায় ৬২.৫১% শতাংশে পৌঁছে যাচ্ছে মহার্ঘ ভাতা। যা ৬৩% ধরা হতে পারে। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন। তা আগামী মাস থেকে ৬৩% হতে পারে বলে মনে করা হচ্ছে।