ভোটের মুখে DA চমক! ১০% বৃদ্ধি ও এক বছরের বকেয়া পাবেন শিক্ষকেরা, কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

Published on:

Published on:

Dearness Allowance Hike for Teachers Before WB Election 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) অবশেষে কার্যকর করার নির্দেশিকা জারি হয়েছে। শুধু বাড়তি ভাতাই নয়, গত এক বছরের বকেয়াও মিলবে বলে জানানো হয়েছে। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই শিক্ষক মহলে উত্তেজনা শুরু হয়েছে।

মোট ডিএ (Dearness Allowance) এখন কত?

রাজ্য সরকার আগে জানিয়েছিল, ২০২৪ ও ২০২৫ মিলিয়ে মোট ২০ শতাংশ ডিএ (Dearness Allowance) বাড়ানো হবে। ২০২৫ সালের এপ্রিল মাসে প্রথম ১০ শতাংশ দেওয়া হয়েছিল। বাকি ১০ শতাংশ তখন দেওয়া হয়নি। এবার সেই বাকি ১০ শতাংশ কার্যকর করা হয়েছে। ফলে রোপা-২০০৯ অনুযায়ী শিক্ষক ও শিক্ষাকর্মীদের মোট ডিএ ১৬১ শতাংশ থেকে বেড়ে ১৭১ শতাংশে পৌঁছেছে। সরকারি, সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষকরা এই সুবিধা পাবেন বলে শিক্ষা দপ্তর জানিয়েছে।

কবে থেকে টাকা মিলবে?

নির্দেশিকা অনুযায়ী, এই বাড়তি ১০ শতাংশ ডিএ (Dearness Allowance) ২০২৫ সালের এপ্রিল মাস থেকেই ধরা হবে। অর্থাৎ শিক্ষকরা শুধু এখন থেকে বেশি বেতন পাবেন না, গত এক বছরের বকেয়াও একসঙ্গে পাবেন। প্রায় এক বছর ধরে এই ডিএ নিয়ে অনিশ্চয়তা ছিল। ভোটের ঠিক আগে তা কার্যকর হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ডিএ-গেটিং স্কুলে কী অবস্থা?

রাজ্যে প্রায় ৪০-৪৫টি স্কুল আছে, যেগুলিকে ‘ডিএ-গেটিং স্কুল’ বলা হয়। সেখানে শিক্ষকরা সরকারের কাছ থেকে শুধু ডিএ পান, মূল বেতন দেয় স্কুল পরিচালন সমিতি।

স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল বিভাস সান্যাল বলেছেন, এই টাকা অনেকদিনের প্রাপ্য, দ্রুত মিটিয়ে দেওয়া উচিত। অন্যদিকে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল অভিযোগ করেছেন, ডিএ-প্রাপ্ত স্কুলগুলির ক্ষেত্রে সরকার প্রায়ই দেরি করে। তাঁর মতে, ভোটের আগে তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এমন দেরি না হয়, সেই দাবি তুলেছেন তিনি।

Financial Fraud the country is facing a financial crisis 46,000 taka is it true or just a rumor

আরও পড়ুনঃ ভোটের আগে তৃণমূলের জোর প্রস্তুতি, কালীঘাটে টানা বৈঠক, কী নিয়ে হল আলোচনা?

সব মিলিয়ে, ১০ শতাংশ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি ও বকেয়া মেটানোর ঘোষণায় শিক্ষকদের একাংশ খুশি হলেও, দেরি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ভোটের আবহে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।