বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) ঘোষণা হলেও বাস্তবায়নের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এখনও বেশ কিছুটা সময় লেগে যাবে নয়া পে কমিশন লাগু হতে। তবে এরই মধ্যে অন্য সুখবর আসছে সরকারি কর্মীদের জন্য। জুলাই মাসেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির খবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। রিপোর্ট বলছে তেমনটাই।
ডিএ বৃদ্ধি জুলাইতেই! Dearness Allowance
মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW)-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে ফের এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।
এআইসিপিআই ইন্ডেক্স অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসে ১৪৯.১ থেকে এপ্রিল মাসে সূচক বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪৯.৯-এ। এই হিসেবে জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা আরও ৩% বেড়ে যেতে পারে। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। তবে ঘোষণা আরও পরে হতে পারে।
আরও পড়ুন: অভিশপ্ত দিন! আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার এক বছর পরেও আতঙ্কে রয়েছেন রফিক-মুক্তিরা
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০% হারে ডিএ পাচ্ছেন। তা আগামী মাস থেকে ৬৩% হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও মে ও জুন মাসের AICPI-IW এর পরিসংখ্যান কী আসবে এবং কেন্দ্রীয় মন্ত্রীসভা কী সিদ্ধান্ত নেবে তার উপর নির্ভর করবে প্রকৃত ডিএ বৃদ্ধি।

আরও পড়ুন: শনিতে আরও বাড়বে ঝড়-বৃষ্টি, কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গের ৬ জেলায়: আগাম খবর
উল্লেখ্য, বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। প্রথম দফার ডিএ মূলত হোলির কাছাকাছি সময়ে এবং ডিসেম্বর সেমিস্টারের ডিএ সাধারণত অক্টোবর মাসে হয়। আগামী মাসে ফের ডিএ বাড়লে এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। নিঃসন্দেহে কর্মচারী ও পেনশনভোগীদের পকেটে স্বস্তি আনবে এই ডিএ বৃদ্ধি।













