বড় খবর! জুলাইতে সরকারি কর্মীদের DA বাড়ছে, কতটা?:

Published on:

Published on:

dearness allowance(183)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ডিএ (Dearness Allowance) বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি নয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলির বৈঠকের পর এখন সকলে বাজেটের অপেক্ষায়। ২২ জুন রাজ্য বাজেটে ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর আসছে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। রাজ্য যখন ডিএ ইস্যুতে সরগরম সেই সময়ই খবর আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধিরও।

ডিএ বাড়তে পারে জুলাইতে | Dearness Allowance

বর্তমানে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষেরও বেশি পেনশনভোগী ডিএ ও ডিআর সুবিধা পাচ্ছেন। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার ডিএ (DA) আরও একবার ৩ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে কর্মচারীদের জন্য। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৬০% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা। যা জানুয়ারি থেকেই লাগু হয়েছে। পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধি জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে। তবে ঘোষণা আরও পরে হতে পারে।

উল্লেখ্য, মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। শেষ বার মাত্র ২ শতাংশ হারে ডিএ বেড়েছিল। এবার কতটা বাড়বে সেই নিয়ে জল্পনা চলছে কেন্দ্রের কর্মীদের মধ্যে। এরই মধ্যে শোনা যাচ্ছে, এবার ৩% ডিএ বৃদ্ধি করা হতে পারে। যদিও সরকারি ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। মূলত হোলির কাছাকাছি সময়ে প্রথম ঘোষণা করা হয়। আর ডিসেম্বর সেমিস্টারের ডিএ সাধারণত অক্টোবর মাসে হয়।

Dearness Allowance(196)

আরও পড়ুন: টাকা দেওয়ার আগে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ফোনে! কী প্রশ্ন করা হচ্ছে জেনে নিন

অতীতের প্রবণতা এবং একাধিক সূত্র অনুযায়ী, ডিএ বৃদ্ধির ঘোষণাটি দিওয়ালির আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ডিএ ৩ শতাংশ বাড়লে এবার ৬৩ শতাংশে পৌঁছে যেতে পারে। এর ফলে, এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন।