Durga Puja 2026 Live Updates

দীপাবলির আগে আরও ৫% DA বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, বকেয়ার টাকা মিলবে ১ নভেম্বর

Published on:

Published on:

dearness allowance(342)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য এল বড় সুখবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বড়সড় ঘোষণা করা হল দিওয়ালির আগেই। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হল। পাশাপাশি, উৎসবের কথা মাথায় রেখে নভেম্বরের শুরুতেই বকেয়া অ্যাকাউন্টে জমা করার ঘোষণা করা হয়েছে। রাজ্যের এই ঘোষণায় যথেষ্টই খুশি সরকারি কর্মীরা।

ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত আরও এক রাজ্যের | Dearness Allowance

ঘটনাস্থল হিমাচল প্রদেশ। সে রাজ্যের সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু শুক্রবার কর্মচারীদের ৫% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। এর মধ্যে চলতি বছরের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা এবং গত বছরের ১ শতাংশ বকেয়া। মুখ্যমন্ত্রীর কথায়, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ডিএ বৃদ্ধির পাশাপাশি সংশোধিত বকেয়া হিসাবে ১০,০০০ টাকা পাবেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বকেয়ার টাকা ১ নভেম্বর কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। তিনি এদিন বলেন, চতুর্থ শ্রেণীর এই কর্মচারীরা ডিএ সুবিধার পাশাপাশি অতিরিক্ত ১০,০০০ টাকা পাবেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে ২,৭৫,০০০ রাজ্য কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা যাচ্ছে।

দীপাবলির আগেই এক লাফে পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে হিমাচল প্রদেশের সরকারি কর্মীদের। এদিকে সরকারি কর্মীদের কথা মাথায় রেখে বাংলার রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে। ২০% মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

dearness allowance(322)

আরও পড়ুন: গ্রান্ট ইন এইড-রা বঞ্চিত! ‘প্রতিশ্রুতি ছিল বকেয়া DA মিটিয়ে দেওয়ার, তা সেই ভঙ্গ করলে..,’ হুঁশিয়ারি সরকারি কর্মীদের

যদিও সাম্প্রতিক ডিএ বৃদ্ধি নিয়ে সন্তুষ্ট নন বাংলার সরকারি কর্মীরা। দীর্ঘ সময় থেকে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবি তুলে আসছেন বাংলার সরকারি কর্মীরা। যদিও সরকার তাদের দাবিতে মান্যতা দেয়নি। সরকারও ধীরে ধীরে কেন্দ্রের সঙ্গে তাদের ব্যবধান ঘুচিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।