বাজেটে বেড়েছে ২০%, বর্ধিত ৩৮ শতাংশ DA নিয়ে সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

Published on:

Published on:

dearness allowance(239)
Follow

বাংলাহান্ট ডেস্ক: সরকারি কর্মীদের (Government Employees) ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেগুলো পূরণের লক্ষ্যে ক্ষমতায় এসেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০% (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। ১৮ শতাংশ থেকে ডিএ পৌঁছে গিয়েছে ৩৮ শতাংশে।

পুজোর মাস থেকে বর্ধিত ডিএ কার্যকর | Dearness Allowance

বলা হয়েছে, বর্ধিত ৩৮% ডিএ মিলবে অক্টোবর থেকে। অনেকেরই প্রশ্ন, অক্টোবরে বর্ধিত ডিএ চালু হলে, ৩৮ শতাংশ কি নভেম্বরে পরের মাস থেকে অর্থাৎ নভেম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? এই বিষয়েই এবার সরকারি কর্মীদের জন্য পাকা আপডেট চলে এল।

জানা গিয়েছে, পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাস থেকেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ৩৮ শতাংশ ডিএ ঢুকবে। বাড়তি ২০ শতাংশ ডিএ মিলবে অক্টোবর মাস থেকে। যদিও সরকারি কর্মীদের একাংশের এতে আপত্তি। বর্ধিত মহার্ঘ ভাতা অক্টোবরের পরিবর্তে জুলাই থেকেই কার্যকর করার দাবি তুলছেন সরকারি কর্মীদের একাংশ।

তাঁদের কথায়, পূর্ববর্তী সরকার আগেই জুলাই থেকে ৪% বর্ধিত ডিএ-র ঘোষণা করেছিল। বর্তমান সরকারের একধাক্কায় ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত ইতিবাচক হলেও বর্ধিত ডিএ জুলাই থেকেই কার্যকর করার দাবি তুলছেন সরকারি কর্মীরা। একইসাথে বাকি ২২ শতাংশ ডিএ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই পরিশোধ যাতে করা হয় সেই দাবিও রেখেছেন তারা।

dearness allowance(202)

আরও পড়ুন: জুলাইয়ের শুরুতেই স্বস্তির খবর! কমল গ্যাস সিলিন্ডারের দাম, কলকাতার নতুন রেট জানুন

উল্লেখ্য, বাজেটে ২০% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ব্যবধানও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।