সরকারি কর্মচারীদের DA সংক্রান্ত জরুরি তথ্য, জেনে নিন

Published on:

Published on:

dearness allowance(69)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ নিয়ে টালবাহানা চলছে রাজ্যে। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন পশ্চিমবঙ্গের (State Government) রাজ্য সরকারি কর্মচারীরা। ফেব্রুয়ারী মাসের বাজেটে আরও ৪% ডিএ-র ঘোষণা করা হলেও সেই বর্ধিত ডিএ নিয়ে এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন ৬০% হারে ডিএ। সম্প্রতি ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডিএ সংক্রান্ত তথ্য | Dearness Allowance

কেন্দ্র হোক বা রাজ্য, সরকারি কর্মীদের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে চর্চার শেষ থাকে না। মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে মহার্ঘ ভাতা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নির্বাহের জন্য প্রদত্ত একটি অতিরিক্ত অর্থ হিসেবে প্রদান করা হয়। মূল্যবৃদ্ধি ঘটলে সরকারি কর্মচারীদের উপর বোঝা কমাতে সরকার ডিএ বাড়ায়। অনেকেরই মনে প্রশ্ন, ডিএ (DA) করযোগ্য কিনা।

জানিয়ে রাখি, মহার্ঘ ভাতা বা ডিএ (DA) করযোগ্য। ডিএ মোট আয়ের অংশ হিসেবে গণ্য হয় তাই আয়করের আওতাভুক্ত। আয়কর রিটার্ন (ITR) দাখিল করার সময় আলাদাভাবে মহার্ঘ ভাতা দেখাতে হয়। ডিএ সিটিসি (কস্ট টু কোম্পানি)-র অংশ হিসেবে বিবেচিত হয়। যা প্রতি মাসে বেতনের সাথে অন্তর্ভুক্ত থাকে।

সরকারি কর্মচারীদের পদমর্যাদা অনুযায়ী বেতন ভিন্ন হয়, জন্য ডিএ বৃদ্ধির পরিমাণও পদমর্যাদা বিশেষে আলাদা হয়ে থাকে। আবার ডিএ যেহেতু জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নির্বাহের জন্য দেওয়া হয় তাই অঞ্চলভেদে ডিএ-তে কিছুটা তারতম্য থাকতে পারে। শহর ও গ্রামের মতো এলাকায় জীবনযাত্রার ব্যয় ভিন্ন হওয়ায় ডিএ-তেও ফারাক থাকে।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের (এআইসিপিআই) উপর ভিত্তি করে সাধারণত প্রতি ছয় মাসে একবার সংশোধন করা হয়। সাধারণত মার্চ এবং অক্টোবর মাসে ঘোষণা করা হয়।

dearness allowance(168)

আরও পড়ুন: ‘৭০০-র বেশি নকল আঙুল’! ভবানীপুরে হবে কারচুপি? বিস্ফোরক অভিযোগ তুলে সরব শুভেন্দু

মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। নয়া ভাতা প্রথম ১ জানুয়ারি ও ১ জুলাই থেকে কার্যকর হয়ে থাকে।