বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে হঠাৎ করেই রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে বড়সড় বিভ্রান্তি। সাধারণ নিয়মে ভোটের ৪৮ ঘণ্টা আগে ‘ড্রাই ডে’ (Dry Day Rules) ঘোষণা করা হয়, কিন্তু এবারে দেখা যাচ্ছে অনেক আগে থেকেই দোকানে তালা। এতে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই প্রশ্ন তুলছেন, আসলে এই সিদ্ধান্ত নিল কে? নির্বাচন কমিশন না রাজ্যের আবগারি দপ্তর?
ড্রাই ডে (Dry Day Rules) নিয়ে ভোটের মুখে বিতর্ক
ভোটের মুখে এই বিতর্কে মুখ খুলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি স্পষ্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে মদের দোকান আগে বন্ধ রাখার কোনও নির্দেশ দেওয়া হয়নি (Dry Day Rules)। বিষয়টি নিয়ে কমিশন নিজেও অবাক বলেই জানিয়েছেন তিনি। কেন নির্ধারিত সময়ের আগে দোকান বন্ধ করা হল, তার জবাব আবগারি দপ্তরকেই দিতে হবে বলে মত কমিশনের।
অন্যদিকে, বাস্তবে দেখা যাচ্ছে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় আগেই মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকেই বহু দোকানে তালা ঝুলছে, এমনকি অনেক জায়গায় সিল পর্যন্ত করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ধোঁয়াশা।
নিয়ম অনুযায়ী, যে এলাকায় ভোট হয়, সেখানে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ থাকে। সেই হিসেবে প্রথম দফার ভোট ২৩ তারিখ হওয়ায় ২০ তারিখ থেকে দোকান বন্ধ রাখা স্বাভাবিক। কিন্তু সমস্যা তৈরি হয়েছে দ্বিতীয় দফার ভোট ঘিরে। ২৯ তারিখে ভোট থাকলেও দক্ষিণবঙ্গের বহু জায়গায়, এমনকি কলকাতাতেও আগেভাগেই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সন্ধ্যা ৬ টার পর বন্ধ বাইক? কমিশনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হাই কোর্টে
এই অমিল থেকেই শুরু হয়েছে বিতর্ক। কমিশন একদিকে বলছে তারা কোনও নির্দেশ দেয়নি, অন্যদিকে আবগারি দপ্তরের পদক্ষেপে কার্যত আগেই ‘ড্রাই ডে’ (Dry Day Rules) চালু হয়ে গিয়েছে। ফলে প্রশাসনের দুই দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব নিয়েই এখন প্রশ্ন উঠছে। কে ঠিক আর কে ভুল তা নিয়েই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে উত্তেজনা।












